কাজিপুরে মাদকাসক্ত সন্তানের হাতে প্রাণ গেলো পিতার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশে মাদকাসক্ত নিজ সন্তান ও চাচাতো ভাইয়ের নির্মম প্রহারে প্রাণ গেলো কৃষক সেলিম মিয়ার(৪৭)। মারপিটে আহত সেলিমের স্ত্রী বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থারও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সেলিমের ছোট ভাই সিরাজুল ইসলাম জানান, আমার ভাতিজা জাহাঙ্গীর (১৯)নেশায় আসক্ত। এ কারণে সংসারে বাবা ছেলের মাঝে প্রায়ই বিবাদ লাগতো। গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে নিজ বাড়িতে নেশার টাকা নিয়ে বাবা ছেলের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এই ঝগড়ায় জাহাঙ্গীরের পক্ষ নিয়ে এগিয়ে আসেন আমার চাচাত ভাই মৃত আসমত প্রধানের দুই ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত সালাম মাস্টার ও শহিদুল ইসলাম। কথাকাটাকাটির এক পর্যায়ে তারা আমার ভাই সেলিমকে মারধোর করতে থাকে। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসে তার স্ত্রী জান্নাতী খাতুন (৪২)। এসময় তাকেও ওই তিনজন মারধোর করে। এক পর্যায়ে মাথায় লাঠি দ্বারা আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন সেলিম। রক্তক্ষরণের এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে জাহাঙ্গীর ও দুই চাচাত ভাই সালাত মাস্টার ও শহিদুল ঘটানাস্থল থেকে সটকে পড়ে। পরে সেলিম ও তার আহত স্ত্রীকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত দশটায় হাসপাতালেই মারা যান সেলিম মিয়া।

এ বিষয়ে কথা বলতে একাধিবার ফোন করেও সালাম মাস্টার ও শহিদুলকে পাওয়া যায়নি। প্রতিবেশিরা জানিয়েছে ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

সেলিমের প্রতিবেশি প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, সেলিম একজন ভালো মানুষ ছিলেন। শুধুমাত্র মাদকাসক্ত সন্তানের হাতে পিতার প্রাণ গেলো এটা সত্যিই দুঃখজনক। এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার।

চরগিরিশের ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, মাদকে সয়লাব হয়ে গেছে গোটা চরাঞ্চল। একারণে মারামারির ঘটনাও বেড়ে গেছে। কৃষক সেলিম হত্যায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, ঘটনাটি মৌখিকভাবে জেনেছি। লাশের পোস্ট মর্টেম হয়েছে জানতে পেরেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রূপপুর প্রকল্পে জ্বালানি লোডের পূর্ব প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) প্রথম ইউনিটের রিয়‍্যাক্টর কম্পার্টমেন্টের কন্টেইনমেন্ট (সুরক্ষা ব্যুহ) এর অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় নকশা অনুযায়ী

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া নাতিকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন বনি আমিন

নিজস্ব প্রতিবেদক: আজ ১৭ অগাস্ট রবিবার, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন বনি আমিন। তিনি লিখেছেন, তার নাতি আইজায়া আমিন অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেছে। পোস্টে

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী শিশু নির্যাতন ও

অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, অভিযানে গিয়ে পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে ছাত্রদলের এক নেতার কাছে বিদেশি পিস্তল রয়েছে এমন খবরে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানকালে অস্ত্রসহ ছাত্রদল নেতাকে আটকের পর পুলিশ সদস্যদের

চারুকলায় যেভাবে সাজানো হচ্ছে হাসিনাকে

ডেস্ক রিপোর্ট: এবারের পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পাচ্ছে ভিন্নমাত্রা। চারুকলা অনুষদের আয়োজনে প্রতিবছরের মতো এবারও বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তবে এই প্রথমবারের মতো এতে

‘আমাদের বার্মা ফেরত পাঠাও’ক্যাম্প জীবনের অবসান চান রোহিঙ্গারা

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘ মহাসচিব এমন এক সময় বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসছেন যখন রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তা অর্ধেকেরও বেশি কমিয়ে দেয়ার ঘোষণা