কাজিপুরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভা-এমপি হিসেবে চান সেলিম রেজাকে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই যৌথ সভায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, মুক্তিযোদ্ধাদল, মহিলা দল, মৎস্যজীবি দল, কৃষকদল ও ওলামা দলের কয়েকশ নেতাকর্মি অংশ নেন। উপজেলা মুুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তাগণ সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজাকে মনোনয়ন দিতে দলীয় হাই কমান্ডের প্রতি আহবান জানান। যৌথ সভায় উপস্থিত সাংবাদিকদেরকে তারা জানান, তারেক জিয়ার প্রার্থী বাছাইয়ের প্রদত্ত নির্দেশনার সবগুলো শর্তই সেলিম রেজার জন্য প্রযোজ্য। আওয়ামী লীগের ঘাঁটিখ্যাত কাজিপুরে দুঃসময়ে সেলিম রেজা দলের নেতাকর্মিদের পাশে ছিলেন। এখনও সবাইকে ঐক্যবদ্ধ রেখে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন। তাই এমপির মনোনয়নে তারা সেলিম রেজাতেই নিজেদের আস্থার কথা ব্যক্ত করেন।

কাজিপুর উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুর রশিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মজিবর রহমান লেবু, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শামীম রেজা রুবেল, কৃষক দলের সভাপতি হযরত আলী পাগু, সাধারণ সম্পাদক একে ফজলুল হক রঞ্জু সরকার, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মোহাম্মদ আলী, ওলামা দলের আহবায়ক মাওলানা আবু বকর, ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন, তাঁতী দলের আহবায়ক এনামুল হক, মহিলা দলনেত্রী বেবী, লাকি প্রমূখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাশ্মীর নিয়ে টানটান উত্তেজনা, যুদ্ধের পথে ভারত ও পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পর্যটননগরী পাহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপমহাদেশে। মঙ্গলবার (২২ এপ্রিল), স্থানীয় সময় তিনটার দিকে ঘটে যাওয়া এ

গাজায় ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ, নিহত ৬১

আন্তর্জাতিক ডেস্ক: গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নতুন করে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৯ জন ত্রাণপ্রার্থীও রয়েছেন। চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা

শেখ হাসিনার বিচার যেভাবে করা হবে ,যা জানালো সারজিস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমার শত শত ভাইদের হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মত বক্তব্য

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকর্মী দুই শিক্ষিকাকে কু প্রস্তাব দেবার অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কলামুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল সালামের বিরুদ্ধে অনৈতিক, অশোভনীয় আচরণের বিচার চেয়ে উপজেলা প্রাথমিক

আজ শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে শুরু হচ্ছে। অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেবেন সংসদ নেতা

মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক: রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।, এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার