কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অবসরপ্রাপ্ত প্রদর্শক নতুন মেঘাই গ্রামের মোজাম্মেল হক বিএসসি আর নেই। গত (২৩ জুন) সোমবার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী , দুই পুত্রসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে লিমন জানান, তার পিতা দীর্ঘদিন যাবৎ নানা জটিল রোগে ভুগছিলেন। গত সোমবার বর্তমান বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার উলিপুরে তিনি মারা যান। পরে মঙ্গলবার সকাল আটটায় কাজিপুরের মেঘাই দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে শেরপুরের উলিপুর ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাযা নামাজ শেষে সেখানকার স্থানীয় কবরস্থানে বেলা সাড়ে এগারোটায় দাফন করা হয়। তিনি ২০০৮ সাল থেকে অবসর জীবন যাপন করছিলেন।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.