কাজিপুরে দূর্গম যমুনার চরে ইডুকেশন গ্রোয়ার এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ

আবদুল জলিল কাজিপুর (সিরাজগঞ্জ): দুর্গম যমুনার চর এলাকায় দেড় শতাধিক শিক্ষার্থীকে পুরস্কারে ভূষিত করেছে অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক সংগঠন ‘ইডুকেশন গ্রোয়ার এসোসিয়েশন’।

গতকাল সোমবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে যমুনার চরে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে

ইডুকেশন গ্রোয়ার এসোসিয়েশন’।

বৃত্তি পরীক্ষার পাশাপাশি অনুষ্ঠিত হয় উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালা, আলোচনা সভা, ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী।

পুরস্কার হিসেবে বিজয়ীদের মধ্যে ল্যাপটপ, প্রাইজ মানি এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

স্থানীয় ২৪টি হাই স্কুল ও কিন্ডারগার্টেন স্কুলের এক হাজারেরও বেশি শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার সুমন মিয়া, ডাক্তার মুস্তাফিজুর রহমান, সমাজসেবক আবুল কালাম আজাদ, আব্দুল কাদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা বলেন, এক দিনে সহস্রাধিক পরীক্ষার্থীকে পরীক্ষা নেওয়া, মূল্যায়ন করা এবং অনুষ্ঠান সম্পন্ন করা বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে একটি প্রাণবন্ত ও স্মরণীয় আয়োজন সম্ভব হয়েছে।

তারা আরো বলেন,‘টাচ দ্য ড্রিম’ স্লোগানকে সামনে রেখে আয়োজক সংস্থা ইডুকেশন গ্রোয়ার এসোসিয়েশন গত চার বছর ধরে এই আয়োজন করে আসছে। সংস্থাটি পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। তাদের মূলনীতির ভিত্তিতে, সংগঠনটি শিক্ষার্থীদের মেধা উন্নয়ন, উচ্চশিক্ষায় প্রবেশ, আর্থিক সহায়তা এবং সামাজিক সচেতনতায় অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “প্রথমবার কোনো বৃত্তি পরীক্ষায় অংশ নিলাম। আগে কখনো ভাবিনি, এভাবে পরীক্ষার পর ফলাফলও ঘোষণা হবে, আবার পুরস্কারও পাওয়া যাবে। এত বড় আয়োজন আমাদের মতো গ্রামের শিক্ষার্থীদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।”

ইশিতা আক্তার বলেন, “পরীক্ষাটা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু ভালো লেগেছে। এখানে এসে বুঝলাম, পড়াশোনার বাইরে কত কিছু শেখার আছে। বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে আমাদের জন্য এত কিছু করে, সেটা দেখে ভালো লাগল। বড় হয়ে আমিও এভাবে কিছু করতে চাই।”

সংগঠনের সভাপতি মুদ্দাসির রহমান বলেন, “এই ধরনের আয়োজন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনুপ্রাণিত করে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচি বহুমুখী মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুংষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনভর কলেজ প্রাঙ্গণে

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ১৭ টন অবৈধ পলিথিন জব্দ, ৪ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানায় র‌্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক দানা জব্দ করা

সিরাজগঞ্জে হিন্দু নারীর সৎকারে বাধা, মরদেহ নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক নারীর সৎকারে বাধা দেওয়ার ঘটনায় মরদেহ নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। পরে উপজেলা প্রশাসনের

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির

জুম্মা সম্পর্কে বিস্তারিত।

 প্রথম হিজরি সন। নবী (সা.) মক্কা ছেড়ে মদিনা গেলেন। নবী (সা.) এর মদিনায় পৌঁছার দিনটি ছিল ‘ইয়াওমুল আরুবা’ (শুক্রবার)। সেদিন তিনি বনি সালেম গোত্রের উপত্যকায়

ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন