কাজিপুরে টিনের চালা কেটে চুরির রহস্য উদঘাটন- মালামাল সহ গ্রেপ্তার চার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ টিনের চাল কেটে দোকানে চুরির রহস্য উদঘাটন করেছে। এই ঘটনায় চার চোরসহ চুরি যাওয়া ৩১ পিস মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান কাজিপুর থানা পুলিশ। চোরাই মালামালসহ গ্রেপ্তারকৃতরা হলো সিরাজগঞ্জ সদরের মাহমুদপুরের আব্দুল আজীজের পুত্র জিম শেখ (২১), গাজীপুরের কোনাবাড়ী এলাকার ছানু মোল্লার পুত্র জোবায়ের মোল্লা(২৭), কাজিপুরের সিন্দুর আটা গ্রামের ইলিন তালুকদারের পুত্র মোফাজ্জ্বল হোসেন (৪৬) এবং একই উপজেলার ভেটুয়া জগন্নাথপুর গ্রামের রুবেল তালুকদারের পুত্র নয়ন তালুকদার (২২)।

মামলার তদন্ত কর্মকর্তা কাজিপুর থানার এসআই এবি সিদ্দিক জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে জিম শেখকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে গত মঙ্গলবার বিকেলে গাজিপুরের কোনাবাড়ী এলাকা থেকে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৩১ পিচ চোরাই যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত দুইজনের মোবাইল ফোনের দোকান রয়েছে।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, চুরির ঘটনায় দোকান মালিক মোহাম্মদ আলী গত ২৬ এপ্রিল কাজিপুর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য গত ২০ মার্চ রাতে উপজেলার মেঘাই পুরাতন বাজারের একটি মোবাইল ফোনের দোকান ও একটি ওষুধের দোকানে টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটে। এসময় ২০০ পিচ বাটন ফোন ও ওষুধের দোকানের ক্যাশবাক্স থেকে নগদ চল্লিশ হাজার টাকা খোয়া যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনার সময়ের বট বাহিনীর মতো এনসিপির বট একই ভাষায় আমাকে আক্রমণ করছে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা একটি বেসরকারি টেলিভিশন টকশোতে বলেন, আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায়

স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে সর্বাধিক স্কাইডাইভিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আন্তঃবাহিনী

সফল অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল হয়েছে। প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার শেষে বর্তমানে তাকে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের

সালিশী বৈঠকে পক্ষপাতিত্বের জেরে টাঙ্গাইলে তিন গ্রামের সংঘর্ষ ১৫ আহত, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়ায় সালিশী বৈঠকে পক্ষপাতিত্বের জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন বিএনপির

দেশ রূপান্তরের নতুন সম্পাদক কামাল উদ্দিন সবুজ

নিজস্ব প্রতিবেদক: দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জেষ্ঠ্য সাংবাদিক কামাল উদ্দিন সবুজ। জাতীয় প্রেস ক্লাবের সাবেক এ সভাপতি সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুনের

অবশেষে দেখা মিললো ডিবি হারুনের

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালানো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে (ডিবি হারুন)