কাজিপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) দুপুর বারোটায় চালিতাডাঙ্গা বাজারে ২ নং চালিতাডাঙ্গা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। দোয়া মাহফিল শেষে এলাকার হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা।

সেলিম রেজা বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন এই শীতে শীর্তাত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার বিএনপির শীতবস্ত্র বিতরণ কর্মসুচীতেও পুলিশ ও ছাত্রলীগ দিয়ে বাঁধা দিয়েছে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আবার বাংলাদেশের উন্নয়নের কাজ করতে পাবে।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতারের দাবিতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগান এবং

ইরাকে শপিং মলে ভয়াবহ আগুনে নিহত ৫০, তিন দিনের শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পূর্বাঞ্চলীয় কুট শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির

সামাজিক ব্যবসাই পারে বিশ্ব বদলে দিতে: প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে বদলে দেওয়ার

প্রেমের টানে হিন্দু তরুণী প্রেমিকের বাড়ি, অতঃপর বিয়ে

নিজস্ব প্রতিবেদক: প্রেমের টানে জীবন সঙ্গি করতে দীর্ঘপথ পাড়ি দিয়ে শেরপুরে মুন্সিগঞ্জের এক হিন্দু তরুণী। শুক্রবার (১৭ জানুয়ারি)। শেরপুরে আসা ২৭ বছর বয়সী ওই হিন্দু

লোহিত সাগরে হুতির নতুন হামলা: ইসরায়েলি সংশ্লিষ্টতার অভিযোগে জাহাজে ক্ষেপণাস্ত্র-ড্রোন বর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান-সমর্থিত এ গোষ্ঠীর দাবি, ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পৃক্ততার কারণে তারা

ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্তে ‘সতর্ক থাকার’ নির্দেশ আইজিপির

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ভারত ও পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে কোনো জঙ্গি বা সন্ত্রাসীরা যেন দেশে প্রবেশ করতে না পারে