কাজিপুরে কৃষকের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সচেতন করতে এ আয়োজন

আব্দুল জলিল কাজিপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকদের অংশগ্রহণে ‘কৃষকের পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় কাজিপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মশকর আলী।

সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার প্রোগ্রামের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা যায়, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্সি বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

সভায় কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন, উন্নত জাতের বীজের ব্যবহার, পরিমিত সার ও কীটনাশকের প্রয়োগ এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান ও উপজেলা সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বহিষ্কার, স্থগিতাদেশ ও অব্যাহতি প্রত্যাহার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় সিদ্ধান্তের মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলার একাধিক নেতাকর্মীর বহিষ্কার, পদ স্থগিতাদেশ ও অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি

জাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন; সাংবাদিকের ফোন কেড়ে ভিডিও ডিলিটের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। একইসঙ্গে এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও

২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে

সরাইলে ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূর্তিতে বিএনপি’র বাঁধ ভাঙা উল্লাস 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পতন ও জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় র‍্যালী’র আয়োজন করেন উপজেলা বিএনপি। মঙ্গলবার (৫

হিমাচলে জলবায়ু বিপর্যয়: মৃত্যুমিছিল, ধ্বংস আর দায়হীনতা

অনলাইন ডেস্ক: মাত্র এক মাসের বর্ষায় হিমাচল প্রদেশে ১৯টি মেঘফাটা বৃষ্টি ও ২৩টি চকিত বন্যার ঘটনায় ৭৮ জন প্রাণ হারিয়েছেন। গত কয়েক বছর ধরেই মেঘফাটা

মাদ্রাসা ছাত্রকে অমানবিক নির্যাতন করেন,প্রধান মাওলানা।

জোরারগঞ্জ থানা পাশে আশরাফুল উলুম তাহফিজুল কুরআন হাফেজি মাদ্রাসার প্রধান মাওলানা ফয়জুল্লার কাণ্ড দেখুন!  গত সোমবার ২৮ তারিখ সন্ধার সময় বারৈয়ারহাট বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী