কাজিপুরের প্রাবন্ধিক ও কলামিস্ট বিজয় হলেন রাবি সিরাজগঞ্জ জেলা সমিতির সম্পাদক

আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিরাজগঞ্জ জেলা সমিতির ২০২৫-২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজিপুরের প্রাবন্ধিক ও কলামিস্ট ইয়াসিন আরাফাত বিজয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজয় নিজেই।
তিনি বলেন, গত রোববার (২৫ মে) ত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল বারিক। তাঁর বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়।
এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন, বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইউনুস আহমদ খান।
সংগঠনটির সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বিজয় বলেন, ‘সিরাজগঞ্জ জেলার সকল ছাত্র-শিক্ষকের বন্ধনকে সুদৃঢ় করতে এবং পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে টেকসই জাতি গঠনে আমরা বদ্ধপরিকর। সিরাজগঞ্জ জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি পরিবার। আমরা হাসি-কান্নায় একে অপরের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই প্লাটফর্ম থেকে আমাদের নিজ জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি আর ভালোবাসা ছড়িয়ে দিবো প্রতিটি কর্মে।’
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ জেলা সমিতি প্রায় দুই যুগ অতিক্রম করেছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জেলার শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসছে সংগঠনটি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হঠাৎ শতাধিক মার্কিন জেনারেলকে তলব, রহস্য ঘিরে ভার্জিনিয়ার বৈঠক

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে দায়িত্ব পালনরত শতাধিক মার্কিন জেনারেল ও অ্যাডমিরালকে হঠাৎ যুক্তরাষ্ট্রে তলব করা হয়েছে। আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আহ্বানে এ বৈঠক অনুষ্ঠিত

রাজনীতিতে আসছেন জায়মা? খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনাই তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক: সহসা কী রাজনীতিতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমান? খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনাই তুঙ্গে। তারেক রহমানের সঙ্গে বা

আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের জলকামান-লাঠিচার্জ

অনলাইন ডেস্ক: তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় তাদেরকে পুলিশ বাধা দিয়েছে। এ সময়

এনায়েতপুরে জামায়াতের শিক্ষা শিবির

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কর্মীদের সাংগঠনিক মান উন্নয়নে সিরাজগঞ্জের এনায়েতপুরে জামাতের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে এনায়েতপুরে শহীদ হাফেজ সিয়াম হোসেন হল অডিটরিয়ামে

বেতনে না পোষালে অন্য পেশায় চলে যান-শিক্ষকদের উদ্দেশ্যে প্রাথমিকের উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতাকে শুধু অর্থমূল্য দিয়ে বিবেচনা করলে হবে না। বেতন-ভাতায়

মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা

বিশেষ প্রতিনিধি: দেশের হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আনসারের পাশাপাশি স্বাস্থ্য পুলিশের দাবি করেছেন সিভিল সার্জনরা। পাশাপাশি ভুয়া ডাক্তার, প্রতারক ও ভেজালের