কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ সময় কার্যালয়টির নিচতলায় অগ্নিসংযোগ করা হয়। এছাড়া, বিভিন্ন কক্ষে থাকা আসবাবপত্রও ভাঙচুর করা হয়। একপর্যায়ে অ্যাকশনে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে, হামলাকারীদের ছত্রভঙ্গ করার পর জলকামান দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পুলিশ। পরে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

জাতীয় পার্টির নেতারা জানান, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার জেরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। সরকার কার্যালয়ের নিরাপত্তা দিয়ে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তারা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক বঙ্গোপসাগরে অবস্থানরত একটি মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই

প্রায় দুই কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করা হয়েছিল আওয়ামী সরকারের আমলে: রফিকুল ইসলাম খান

লুৎফর রহমান নিমগাছী কলেজ থেকে: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় সব চেয়ে বেশি জুলুমের স্বীকার হয়েছে

ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ।

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও পাল্টা মিছিল হয়েছে।

নির্বাচনে জয় পেতে ক্লান্তিহীন পরিশ্রম দরকার: অধ্যাপক নজরুল ইসলাম

আরিফ ইসলাম সোহেল, বেলকুচি (সিরাজগঞ্জ): “আসন্ন জাতীয় নির্বাচন হবে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। বিজয়ী হতে হলে নিরলস পরিশ্রমের বিকল্প নেই।”—বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও

রণক্ষেত্র নীলক্ষেত এলাকা: রাতভর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টার দিকে নীলক্ষেত মোড়-সংলগ্ন

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল কানাডা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া