কসবায় ২০৫ কেজি ভারতীয় গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ২০৫ কেজি (প্রায় ৫ মণ) ভারতীয় গাঁজাসহ গিয়াস উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক সংবাদ সম্মেলনে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন উপজেলার কায়েমপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের বাসিন্দা।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন বিকেলে গিয়াস উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ির ভেতর লুকিয়ে রাখা অবস্থায় ২০৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গিয়াস উদ্দিনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

আটক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওসি।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে সুখবর দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তান ও ইরান-ইসরাইল যুদ্ধের ইতি ঘটিয়ে এবার যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইল ও হামাসের মধ্যকার সংঘাত নিরসনের সুখবর দিলেন ট্রাম্প। মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি

গুল্টা বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: পুরোনো বন্ধু কাছে পেয়ে ফুটছে মুখে হাসি’ তাইতো মনে আনন্দ আজ, পুনর্মিলনের খুশি এই প্রতিপাদ্যে সামনে রেখে সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার গুল্টা বাজার

কাল থেকে অনলাইনে জামিননামা, এক ক্লিকে চলে যাবে সংশ্লিষ্ট কারাগারে: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর কোনো কোনো ধাপে টাকাও খরচ

জামায়াত প্রার্থী দেলাওয়ারকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রমেশ চন্দ্রের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে জেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের

কুমিল্লায় হিন্দু নারী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ‘বিএনপি নেতা’ পলাতক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী (৩৮) নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেকে বিএনপির স্থানীয় নেতা হিসেবে পরিচয়

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ছাড় নয়, পরমাণু আলোচনায় অনড় অবস্থানে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে সরে আসার শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো পরমাণু আলোচনায় বসবে না—এমন কঠোর অবস্থান জানিয়েছে ইরান। সোমবার (১৪ জুলাই) রাষ্ট্রীয়