কলেজের বোর্ডে শেখ হাসিনা ও ছাত্রলীগ ফিরে আসার বার্তা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে শেখ হাসিনা ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ফেরার বিষয়ে প্রচারের ঘটনায় ওই কলেজের তিন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে তাদের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত কর্মচারীরা হলেন কলেজের কম্পিউটার অপারেটর মাহাবুবুর রহমান ও পরান কাজী এবং নৈশপ্রহরী এস এম আরিফুজ্জামান। তাঁরা সরকারি কর্মচারী নন। কলেজ তাদের মাস্টাররোলে নিযুক্ত করেছিল।

এর আগে, শনিবার (৪ জানুয়ারি) সন্ধায় কলেজের ছয়তলা ভবনের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে।’

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুননাহার লিনা বলেন, ‘ঘটনার পরপরই ওই ডিজিটাল সাইনবোর্ডের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই অনভিপ্রেত ঘটনার তদন্তের জন্য ইউএনওর সঙ্গে আলোচনা করে কলেজের প্রভাষক মো. নুরুজ্জামানকে অহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুজন সদস্য হলেন প্রভাষক এস এম তারিকুল আলম ও উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের সহকারী প্রোগ্রামার নাছিম ছায়াদাত। ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে অধ্যক্ষের কাছে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মো. আশিকুর রহমান বলেন, ‘শনিবারই ওই দুই কম্পিউটার অপারেটরকে খবর দিয়ে কলেজে আনা হয়। এরপর গভীর রাতে নৈশপ্রহরীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়। পরে রবিবার দুপুরে তাদের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করে নিশ্ছিদ্র নিরাপত্তা

উত্তরায় বিমান দুর্ঘটনায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন—এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩)

মসজিদের ভেতর ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ধর্ষক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: বগুড়ার সারিয়াকান্দিতে মসজিদের ভেতর ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে আকালু মোল্লা (৬২) নামের একজন বৃদ্ধকে গ্রেফতার করা

ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণের’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, শনিবার (৭ মার্চ) রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হতে পারে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র

ডিপিপি অনুমোদনের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে

ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক দিলেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।সম্প্রতি ভারতে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল-২০২৫ বাতিলের দাবিতে ও ভারতজুড়ে অব্যাহত মুসলিমদের প্রতি সহিংসতার প্রতিবাদে গণমিছিলের