কলামুলা প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগে তদন্ত সম্পন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কলামুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল সালামের বিরুদ্ধে সহকর্মী দুই শিক্ষিকাকে কুপ্রস্তাব ও শিক্ষার্থীদের প্রতি অশালীন আচরণের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২০ জুলাই বিদ্যালয়ের তিন শিক্ষক তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সহকারী শিক্ষা অফিসার আতিকুর রহমানকে আহ্বায়ক ও রেজাউল করিমকে সদস্য করে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি ১৮ আগস্ট বিদ্যালয়ে উপস্থিত থেকে উভয় পক্ষকে নোটিশ দেয় এবং ২৫ আগস্ট গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। ওইদিন শতাধিক অভিভাবক ও এলাকাবাসী প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন।

তদন্ত কমিটি অভিযোগকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের বক্তব্য গ্রহণ করে লিখিত বিবরণ সংগ্রহ করে। পরবর্তীতে তদন্ত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়।

অভিযোগকারী শিক্ষকদের দাবি, তদন্তের পরও বিদ্যালয়ে প্রধান শিক্ষকের প্রভাব অব্যাহত থাকায় তাঁরা মানসিকভাবে চাপে রয়েছেন। তাঁরা দ্রুত বিভাগীয় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন ৩১ আগস্ট সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়। পরে জেলা অফিস থেকে প্রতিবেদনটি রাজশাহী বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

রাজশাহী বিভাগীয় উপপরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে এবং প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত তদন্তের ফল প্রকাশ ও অভিযুক্ত প্রধান শিক্ষকের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরির আগুণ

মোঃ হাফিজুর রহমান, সাভারঃ সাভারের আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ বৃহস্পতিবার (২০

একসঙ্গে ওএসডি হলেন তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: যশোর, কুমিল্লা ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) এসংক্রান্ত একটি

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ২৫ ঘণ্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে এটি হুতির চতুর্থ হামলা।

বেলকুচিতে ২ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির শেরনগর গ্রামের হাজী মর্ত্তুজা খাঁনের বড় ছেলে কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো প্রবাসী হাজী মুস্তাফিজুর রহমান খাঁনের উদ্যোগে ও তার

নতুন নোট বিতরণ শুরু

ঠিকানা ডেস্ক: জুলাই বিপ্লবের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার প্রাথমিকভাবে সীমিত পরিসরে ২০, ৫০ ও ১০০০

ইসলামি রাজনীতিতে জোটের হিসাব-নিকাশ, একাধিক মঞ্চে বিভাজনের আভাস

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি রাজনৈতিক দলগুলো। তবে ঐক্য নয়, বরং বিভাজনের আভাসই স্পষ্ট হচ্ছে দলগুলোর অবস্থান বিশ্লেষণে। এখন