কলরেট, ইন্টারনেটে ভ্যাট নিয়ে সুখবর দিল এনবিআর

ঠিকানা টিভি ডট প্রেস: সমালোচনার মুখে কলরেট ও ইন্টারনেট ব্যবহারসহ তথ্যপ্রযুক্তি সেবার ওপর আরোপিত সম্পূরক শুল্ক থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুক্রবার (১৭ জানুয়ারি) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর সূত্র জানিয়েছে, মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (কলরেট, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ থেকে ২৩ শতাংশ করেছিল এনবিআর। এখন তা কমিয়ে আগের মতো ২০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে ইন্টারনেট সংস্থার (আইএসপি) সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্কও প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। ভ্যাট হার কমানোর এই সিদ্ধান্তের বিষয়টি কয়েক দিনের মধ্যে প্রজ্ঞাপনের মাধ্যমে চূড়ান্ত করা হবে।’

বিষয়টি নিয়ে এনবিআরের দ্বিতীয় সচিব বদরুজ্জামান মুন্সী বলেন, ‘কয়েক খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। সে অনুযায়ী রাজস্ব বোর্ড কার্যক্রম গ্রহণ করেছে। আশা করছি রোববারের মধ্যে এসআরও জারি হবে। আরও গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্যের বিষয়ে আলাপ-আলোচনা চলছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

এরআগে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়ে অধ্যাদেশ জারি করেছিল এনবিআর। এরপর উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে হঠাৎ করে বিপুলসংখ্যক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়ে অন্তর্বর্তী সরকার।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ায় অমৌসুমী তরমুজ চাষে লাভবান চার কৃষক

নিজেস্ব প্রতিবেদক: তরমুজ একটি উৎকৃষ্ট ও তৃপ্তিদায়ক ফল। গরমকালের উপকারী ফল তরমুজ। গরমের দিনে ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর পরিমাণে লবণ ও পানি বেরিয়ে যায়-

ভেড়ে না বড় জাহাজ, চট্টগ্রাম বন্দর কলম্বো-সিঙ্গাপুর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ

নিজস্ব প্রতিবেদক: অবস্থানগত কারণে চট্টগ্রাম বন্দর চ্যানেল পলিপ্রবণ। নিয়মিত ড্রেজিং করলে বন্দর চ্যানেলে জোয়ারের সময় সর্বোচ্চ সাড়ে নয় মিটার গভীরতা পাওয়া যায়। ভাটার সময় গভীরতা

সিরাজগঞ্জ নিলাম ছাড়াই ব্রিজের রড বিক্রির অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। একটি পুরান ব্রিজের সিংহভাগ রড বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এলজিইডির বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে ট্রাকে

র‌্যাবের অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে র‌্যাব-১২ এর অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম রেজা গ্রেফতার হয়েছেন। র‌্যাব জানায়, ২০১২ সালের ২৩ আগস্ট শাহজাদপুর

সংঘর্ষে উত্তাল, এনসিপি-ছাত্রদলের মধ্যে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি

সচল হচ্ছে শেখ হাসিনার সব পুরোনো মামলা

ঠিকানা টিভি ডট প্রেস: ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ বছর আগে রাষ্ট্রক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার এক বছরের মাথায় ২০১০ সালে তার বিরুদ্ধে দায়ের হওয়া