কলকাতা থেকে ফ্যাসিবাদী চক্র সক্রিয়: অভিযোগ বিএনপির প্রচার সম্পাদকের

ঢাকা উত্তর প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেছেন, কলকাতায় বসে ‘ফ্যাসিবাদের দোসররা’ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তাদের সবাইকে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুরে ইসলামী দার্শনিক অধ্যাপক ড. সৈয়দ আলী আশরাফ (রহ.)-এর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের বিরুদ্ধে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে এবং গণতন্ত্র ব্যাহত না হয়—এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরও জানান, বিএনপি ইতিমধ্যে অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে এবং দলটি তা স্বাগত জানিয়েছে। আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, কল্যাণমূলক সরকার গঠিত হবে এবং জনগণ নিজের পছন্দের সরকার বেছে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি একটি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায়ের প্রতি বিএনপি সবসময় শ্রদ্ধাশীল। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে বেছে নেবে, বিএনপি সেই রায় মেনে নেবে। ভবিষ্যতেও দেশের মানুষ বিএনপিকে গ্রহণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রতিরক্ষা সচিব ও আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান আবু মো. মনিরুজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শিক্ষা নীতি ও গবেষণা উপদেষ্টা ড. মাহদী আমিনসহ আরও অনেকে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে এমপি প্রার্থী ভিপি আয়নুল হকের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি।

চোরাই গরু জবাই করে ইফতার মাহফিল, জানাজানির পর মালিককে মূল্য পরিশোধ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগরে চোরাই গরু জবাই করে ইফতার মাহফিল আয়োজনের ঘটনা প্রকাশ্যে আসার পর গরুর মালিককে ন্যায্য মূল্য পরিশোধ করা হয়েছে এবং দায় স্বীকার করেছেন

সিরাজগঞ্জে ঘরে সিকল লাগিয়ে খড়ের পালায় আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সড়াইচন্ডি গ্রামের পশ্চিমপাড়া এলাকায় ঘরের দরজায় বাইরে থেকে সিকল লাগিয়ে খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭

বেলকুচিতে বিবাদমান জমি নিয়ে হট্টগোল, ভিডিও ধারণ করায় সাংবাদিকদের মোবাইল ছিনতাই 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে বিবাদমান জমি মাপা নিয়ে হট্টগোলের ভিডিও ধারণকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই ও অসদাচরণের অভিযোগ উঠেছে। ২৩ আগস্ট (শনিবার)

মেট্রোরেল কর্মীদের কর্মবিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এমআরটি পুলিশ সদস্য কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির ঘোষণা দিয়েছে মেট্রোরেল কর্মীরা।

সেনাপ্রধানের সঙ্গে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেইট মাত্তেও পেরেগো দি ক্রেমনাগোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে