কলকাতায় খুন হওয়া এমপি আনারের কোটি টাকার প্রাডো মিলল কুষ্টিয়ায়

কুষ্টিয়া প্রতিনিধি: একটি ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ির সন্ধান মিলেছে কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোনে । দামি গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ভারতে নিহত আনোয়ারুল আজীম আনারের বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

গাড়িটির সন্ধান মিললে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সোমবার (৯ জুন) রাত ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের ৮ তলা বিশিষ্ট সাফিনা টাওয়ার নামে ভবনের গ্যারেজে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি পাওয়া যায়। গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে পুলিশ। কালো কালারের গাড়িটির নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’।

এসব তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হবে।’

স্থানীয়রা বলেন, ‘আমরা গাড়িটির খবর পাই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি পান। পুলিশ গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে। গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বলে ধারণা করা হচ্ছে। কাগজপত্রে তার নাম রয়েছে। এই গাড়িটি বেশ কয়েকমাস আগে্ এই বাড়ির গ্যারেজে রাখা হয়।’

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘আমরা প্রথমে শুনতে পাই, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ি রাখা আছে সাফিনা টাওয়ারের গ্যারেজে। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গাড়ি থেকে গাড়ির কাগজপত্র উদ্ধার করেছে। সংসদ সদস্যের স্টিকার উদ্ধার করেছে। এই গাড়ির চালক এক সময় কুষ্টিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর গাড়ির চালক ছিলেন । তিনিই গাড়ি থেকে কাগজপত্র ও স্টিকার দেন পুলিশকে। গাড়ির কাগজপত্র দেখে বোঝা যায়, গাড়ির মালিক ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। এ ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।‘

প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম বলেন, ‘সাধারণ জনগণের কাছ থেকে আমরা একটি খবর পাই, সাফিনা টাওয়ারে একটি গাড়ি আছে। ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি কয়েকমাস ধরে রাখা আছে। বের করা হয় না, মাঝেমধ্যে স্টার্ট দেওয়া হয়। পরে আমরা সাফিনা টাওয়ারের নিচে গ্যারেজে গিয়ে দেখি অনেক দামি গাড়িটা। গাড়ির ড্রাইভার আমাদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে ড্রাইভার একজনকে কল দেন। আমি তার সঙ্গে কথা বলেছি। কিন্তু উনি কোনো তথ্য দেননি। পরে পুলিশের টিম আসে এবং গাড়ির কাগজপত্র উদ্ধার করে। গাড়ির কাগজপত্র লাইসেন্স এসব দেখে জানতে পারি গাড়িটা এমপি আনারের। বিষয়টি তদন্ত করে দেখা হোক। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যারা এই গাড়ি রাখার ব্যবস্থা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে দ্রুত।‘

স্থানীয়রা বলেন, ‘জেনুইন লিফ কোম্পানি নামে একটি সিগারেট কোম্পানি ২য়, ৩য় ও ৪র্থ তলা ভাড়া নিয়েছে। তারাই গাড়িটা রাখার ব্যবস্থা করেছে। এই গাড়িটা কয়েকমাস ধরে এখানে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক। বিষয়টি তদন্ত করে দেখা হোক এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।‘

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নতুন আঙ্গিকে বিএনপির ওয়েবসাইট, দেওয়া যাবে চাঁদাও

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওয়েবসাইটের নতুন আঙ্গিকে যাত্রা শুরু হয়েছে। এতে দলের ইতিহাস, ভিশন, মিশন, অঙ্গ ও সহযোগী সংগঠনের তথ্যসহ অনেক বিষয় নতুন

খালেদা জিয়া: সাদামাটা গৃহবধূ থেকে গণতন্ত্রের আপসহীন নেত্রী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ বর্ণাঢ্য জীবন শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায়

পাকিস্তানে রাজনৈতিক নিপীড়ন নিয়ে মার্কিন কংগ্রেসে শুনানি অনুষ্ঠিত হচ্ছে

অনলাইন ডেস্ক: পাকিস্তানে বিরোধী মত ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর চলমান দমন-পীড়ন নিয়ে শুনানি আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন। সোমবার (১৪

১৬৬ উপজেলায় ইউএনও রদবদল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের (ডিসি) পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল এনেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে ১৬৬

এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হত্যায় বিএনপির শতাধিক নেতা-কর্মীর নামে মামলা

জহুরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির

নানা অনিয়মে অভিযুক্ত অবশেষে বদলী হলেন সচিব ওমর ফারুক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. ওমর ফারুক তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। রোহিঙ্গা শরনার্থী শিবির সংশ্লিষ্ট