কর্মী ছাঁটাই করবে গুগল, নেপথ্যে এআই

ঠিকানা টিভি ডট প্রেস: কর্মী ছাঁটাইয়ের ফের সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতি বিনিয়োগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গুগল তাদের এআই প্রযুক্তির উন্নয়নে ব্যাপক অর্থ বরাদ্দ করেছে। যা অন্যান্য খাতে খরচ কমানোর প্রয়োজনীয়তা সৃষ্টি করেছে। ফলে কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত কয়েক বছরে গুগল একাধিকবার কর্মী ছাঁটাই করেছে। ২০২৩ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি ১২,০০০ কর্মী ছাঁটাই করে, যা তাদের মোট কর্মী সংখ্যার ৬ শতাংশ। এই ছাঁটাইয়ের পেছনে ছিল খরচ কমানো এবং এআই প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা।

২০২৪ সালের ডিসেম্বরে গুগল আবারও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। যেখানে ব্যবস্থাপক, পরিচালক এবং ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদার কর্মীদের মধ্যে ১০ শতাংশ ছাঁটাই করা হয়। এই পদক্ষেপের পেছনে ছিল কর্মদক্ষতা বৃদ্ধি এবং খরচ কমানোর উদ্যোগ।’

গুগল বর্তমানে এআই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করছে। বিশেষ করে ওপেনএআই-এর মতো প্রতিযোগীদের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য। চ্যাটজিপিটি এবং অন্যান্য এআই টুলের জনপ্রিয়তা গুগলকে তাদের নিজস্বএআই প্রযুক্তি উন্নয়নে উদ্বুদ্ধ করেছে। ফলে প্রতিষ্ঠানটি খরচ কমাতে এবং কর্মদক্ষতা বাড়াতে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

গুগলের এই ছাঁটাইয়ের সিদ্ধান্তে কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই পরিবর্তনকে মেনে নিয়েছেন, আবার অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তবে গুগল তাদের এআই প্রযুক্তির উন্নয়নে অগ্রসর হচ্ছে এবং ভবিষ্যতে আরও নতুন প্রযুক্তি ও সেবা নিয়ে আসার পরিকল্পনা করছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নাহিদের ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক মিরপুরে বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন নাহিদ রানা। পাকিস্তানের ইনিংসের প্রথম ৫ উইকেটের সবকটি শিকার করেছেন এই পেসার। সেটাও নিজের প্রথম ৫ ওভারের মধ্যেই।

কঠিন সময়েও শক্তি-প্রেরণা যুগিয়েছে মায়ের অপরিসীম ভালোবাসা: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

ভারতে পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতে ব্লক করা হয়েছে অনলাইন অ্যাকটিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ড. কনক সরওয়ারের ইউটিউব চ্যানেল। শনিবার (১০

এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হত্যায় বিএনপির শতাধিক নেতা-কর্মীর নামে মামলা

জহুরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির

ভাঙ্গায় ক্ষতিগ্রস্ত সরকারি অফিস পরিদর্শনে ডিআইজি

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনকারীদের হামলায় ভাঙা উপজেলা পরিষদ, ইউএনও কার্যালয়সহ অন্তত ২০টি সরকারি অফিস এবং দুটি থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর ক্ষতিগ্রস্ত অফিস-আদালত পরিদর্শন করেছেন

এবার ভারতে জেন জিদের আন্দোলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক: জেন জি বিক্ষোভে নেপাল যখন উত্তাল, ঠিক সেই সময় উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও। দেশটির বিহার রাজ্যে রাস্তায় নেমেছেন হাজার হাজার চাকরিপ্রত্যাশী। তাদের