কর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: রেলের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার রাত পৌনে ৩টায় সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন রেলও‌য়ে রানিং স্টাফ এবং কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মু‌জিবুর রহমান।

এর আগে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বেইলি রোডের বাসায় বৈঠক শেষে রেলের স্টাফদের কর্মবিরতি প্রত‌্যাহা‌রের ঘোষণা আসে। উপদেষ্টার বাসায় দুই প‌ক্ষের মধ্যস্থতা বৈঠকে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও বিএন‌পির চেয়ারপারস‌নের বি‌শেষ সহকারী শিমুল বিশ্বাস।’

মু‌জিবুর রহমান সমকালকে ব‌লে‌ন, কর্মবির‌তি প্রত‌্যাহা‌রের স‌ঙ্গে স‌ঙ্গে কা‌জে ফি‌রে‌ছেন রা‌নিং স্টাফরা। ভোররাত থেকেই ট্রেন চলবে। উপদেষ্টা আশ্বস্ত করে‌ছেন বুধবার ম‌ধ্যে দা‌বি পূরণ ক‌রে রা‌নিং স্টাফ‌দের ভাতা ও পেনশন সু‌বিধা পুরোনো নিয়ম পুনর্বহালে সরকারি আদেশ জা‌রি হ‌বে।

এর আগে রাত সোয়া ২টার দিকে ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার। শ্রমিক নেতাদের সাথে নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সাথে দেখা করেছি। এ বিষয়ে প্রেস কনফারেন্স রাত ২টা ৩০ মিনিটে।’

পুরোনো নিয়‌মে ভাতা ও পেনশন সু‌বিধা পুনর্বহালের দাবিতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেন রা‌নিং স্টাফরা। সারাদেশে প্রায় ২৭ ঘণ্টা সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল। তিন শতাধিক যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল হয়। দু‌র্ভো‌গে প‌ড়েন লা‌খো মানুষ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার ইরান, ইয়েমেন ও গাজা তিন দেশ থেকে একসাথে ইসরায়েলে হামলা!

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ইরান-ইসরায়েল যুদ্ধ। ইরান, ইয়েমেন ও ফিলিস্তিনের গাজা উপত্যকা—এই তিনটি দেশ থেকে একযোগে হামলা চালানো হয়েছে ইসরায়েলের ওপর। মিসাইল,

ফেব্রুয়ারির নির্বাচনকে ইতিহাসের সেরা বানাতে চায় সরকার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারির নির্বাচন যেন ইতিহাসের সেরা নির্বাচন হয় সেই প্রত‍্যাশা ও প্রার্থনা করতে বৌদ্ধধর্ম সম্প্রদায়ের জনগোষ্ঠিকে আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।, শুক্রবার

আলমডাঙ্গায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝাই ট্রাকের চাপায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লালব্রিজ এলাকায়

উত্তর পূর্ব বড়ঘোনা‌ এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় হিফজ শাখা’র শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের উত্তর পূর্ব বড়ঘোনা‌ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় ‘দারুল হিকমা হিফজ শাখা’র

বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত। আমাদের প্রধান লক্ষ্য সার্বভৌমত্ব রক্ষা করা এবং জাতীয় সংকটে জনগণের

সাগর-রুনির বাড়িতে জামায়াত প্রার্থী, চাইলেন দোয়া

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিদের পুরান ঢাকার ওয়ারী এলাকার বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াত মনোনীত ও ১১ দল