কর্তৃপক্ষকে ম্যানেজ করে শ্রেণিকক্ষেই চলে কৃষ্ণলাল মন্ডলের কোচিং বাণিজ্য

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল শুরুর আগেই শ্রেণিকক্ষেই রমরমা কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক কৃষ্ণলাল মন্ডল। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখতে পাওয়া যায়। এদিকে উর্দ্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করেই কোচিং বাণিজ্য চালানো হয় বলে তিনি দাবী করেন। এছাড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্লাসরুমে প্রাইভেট পড়ানো, ভর্তিকৃত ছাত্রছাত্রীদের কাছে অবৈধভাবে অর্থ নেওয়া, বরাদ্ধের অর্থ আত্মসাৎ, কন্টিডেন্সি ব্যয় না করাসহ বিস্তর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণলাল মন্ডলের বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক জানান, প্রধান শিক্ষক কৃষ্ণলাল মন্ডলের কাছে আমরা এক ধরনের জিম্মি হয়ে পড়েছি। এজন্য বাধ্য হয়েই আলাদা প্রাইভেট দিতে হচ্ছে।

বিদ্যালয়ে সরেজমিনে উপস্থিত ৫ম শ্রেণির পড়ুয়া শিক্ষার্থীরা জানায়, সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মাত্র ১ঘন্টায় ৫শ টাকা করে দিতে হয়। বছরের শুরুতেই গত বছরের ন্যায় এবারও বই পাওয়ার সাথে সাথেই ক্লাশের সবাইকে নিয়ে শ্রেণিকক্ষেই সকালে পড়ানো হয়।

শ্রেণিকক্ষে কোচিং চালানো প্রধান শিক্ষক কৃষ্ণলাল মন্ডলের জানান, আমার উপরে যারা দেখভাল করে তাদেরকেও আমার দেখতে হয়। ৩৫ জনের মধ্যে ৩০ জনের কাছ থেকে মাসে ৫শ টাকা করে নেওয়া হয়। প্রতিষ্ঠান চালাতে খরচ লাগে। আর এ টাকা দিয়ে ম্যানেজ করে থাকি। তারপরেও নিয়মানুযায়ী আমার ভুল হয়ে গেছে। এরপর থেকে আর শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াব না।

জানা যায়, সরকারি ও বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো ও কোচিং করানোয় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মো. রাইহুল করিম স্বাক্ষরিত ওই আদেশ চলতি বছরের (১১ মার্চ) মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ওই আদেশে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ছুটির পর এবং বন্ধের দিন শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো, কোচিংসহ নানা কার্যক্রমে ব্যবহার করা হয়- যা অনভিপ্রেত। কোনোক্রমেই বিদ্যালয়ের কক্ষে প্রাইভেট পড়ানো বা কোচিংসহ অন্য কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে স্ব-স্ব দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন।

এসব বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তিন দিনে ১১ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ বিজিবির

চুয়াডাঙ্গা প্রতিনিধি: গত তিন দিনে বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। মঙ্গলবার বিকেল ৪টায় সংবাদ

বাগেরহাটে পুলিশ রিমান্ডে অসুস্থ হয়ে আসামির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে একাধীক মামলার আসামী মোজাফফর (২৬) নামের এক আসামী রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ্য হয়ে পরলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টায়

শরীয়তপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ভেদেরগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায়

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এমন কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে। ইতোমধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব

১৮টি হলের ফলাফল ঘোষণা: সাদিক কায়েম ১৪,৮১০ ভোট, আবিদুল ইসলাম ৫,৯৯৯

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ের পথে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এ পর্যন্ত প্রাপ্ত ১৮টি হলের ফলাফলে ডাকসুর

শিয়ালকোলে আওয়ামীলীগ নেতার মারধরে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: শিয়ালকোলের এক মাদ্রাসার জায়গা দখলের প্রতিবাদ করায় হাসান নামের এক যুবকে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও তাঁর