করাচিতে ভবন ধসে নিহত ১৩, ভারী বৃষ্টিতে মৃত বেড়ে ১৯

অনলাইন ডেস্ক পাকিস্তানের করাচিতে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৩ জনই বালদিয়া টাউনের মাওয়াছ গোঠ এলাকায় একটি জরাজীর্ণ ভবনের ছাদ ধসে প্রাণ হারান।

উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির হাত থেকে বাঁচতে ওই ভবনের ভেতরে আশ্রয় নিয়েছিলেন বেশ কয়েকজন। এ সময় হঠাৎ করেই ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের অধিকাংশই মাদকাসক্ত বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়েছেন কি না তা জানতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হতাহতদের করাচি সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পৃথক ঘটনায় লান্ধির মজিদ কলোনিতে একটি দেয়াল ধসে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। কোরঙ্গীর সেক্টর ৩ দশমিক ৫ এলাকায় একটি বাড়ির ছাদ ধসে এক নারী নিহত হয়েছেন। কোরঙ্গী ৫ নম্বর এলাকায় গাছ উপড়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। ক্লিফটনের ড্রাইভিং লাইসেন্স শাখার কাছে গাছ উপড়ে এক নারী নিহত এবং দুইজন আহত হয়েছেন। মালির নদীর কাছে ইয়ারু গোঠ এলাকায় বজ্রপাতে আরও একজনের প্রাণহানি ঘটে।

এদিকে সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এম এ মাওয়াছ গোঠের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জেলা প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলোকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে বলেছেন। সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া লাঞ্জার এবং করাচির মেয়র মুর্তজা ওয়াহাব মাওয়াছ গোঠের দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাসী শেখ হাসিনার সঙ্গেই বড় বিপদে টিউলিপ সিদ্দিক!: ভারতীয় গণমাধ্যম কি বলছে!

নিজস্ব প্রতিবেদক: এক শিরোনামই বাংলাদেশে দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভারতের নিউজ ১৮ বাংলা সম্প্রতি ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে শিরোনাম করেছে: “মাসী শেখ হাসিনার সঙ্গে

রাজস্ব বাড়াতে গোয়েন্দা কার্যক্রমে জোর দিচ্ছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের প্রথম মাসেই প্রবৃদ্ধি অর্জন করলেও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ ২০ এপ্রিলের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক

সিরাজগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাতৃত্বকালীন ভাতার কার্ড ও টিসিবির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মো. হযরত আলী নামের এক ইউপি সদস্যর বিরুদ্ধে। হযরত আলী সদর

ভারতের আগ্রাসনের জবাব দেবে পাকিস্তান: শেহবাজ শরিফ

অনলাইন ডেস্ক: জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়ার

নবীগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, পুড়ল বাসসহ ১১ যানবাহন

হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনায় একটি