করপোরেট সাংবাদিকতা আটকে দিল ‘এখন’ টিভির সিকিউরিটি

ঠিকানা টিভি ডট প্রেস: ক’দিন আগে আমাদের স্মার্ট মোজো রিপোর্টার আরিফ বলল, “ভাইয়া, ‘এখন’ টিভিতে সিভি দিয়েছি। একটু দেখবেন?” বললাম, “তুষার ভাই তরুণদের আইডল। কাজ করার সুযোগ পেলে দারুণ হবে তোমার। ” সে বলল, “ভাইয়া সেজন্যই তো বলছি। প্লিজ, একটু দেখেন।

মনে পড়ল, গত বছরের মার্চে বনলতা ট্রেনে রাজশাহী থেকে ঢাকায় ফেরার সময় তুষার ভাইয়ের সঙ্গে পরিচয়। মুখোমুখি সিট পড়েছিল। স্টেশন ম্যানেজার স্বয়ং তার সঙ্গে দেখা করতে এলেন, উপহার দিলেন। কয়েক ঘণ্টার জন্য আমরাও ভিভিআইপি হয়ে গিয়েছিলাম।

ডিজিটাল মিডিয়ার দৌড়, টিভি মিডিয়ার গতি-গন্তব্য- এসব নিয়ে বেশ আলাপ হলো। নামার সময় মোবাইল নম্বর নিলাম। তুষার ভাই বললেন, “হাটখোলা রোডে আমার অফিসে আসুন। কথা হবে।” সেই সাক্ষাতের পর ফোন দেওয়া বা তার অফিসে যাওয়া হয়নি। কিছুদিন আগে বিশাল নেতার পদ পাওয়া আমার এক সাংবাদিক বন্ধু বলল, “দোস্ত, মতিঝিলে আমার অফিস। একবার আসো। কথা আছে।

গত ৯ জানুয়ারি দুপুরে বন্ধুর অফিসে গিয়ে না পেয়ে ফোন দিলাম। সে বলল, “দোস্ত হঠাৎ করেই বগুড়ায় চলে এসেছি। ” সঙ্গে থাকা সাবেক সহকর্মী সোহাগ ভাইয়ের সঙ্গে আলাপ করতেই মনে পড়ল, আগের দিনে বগুড়ায় তো ‘এখন’ টিভির সিইও তুষার আব্দুল্লাহর অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। তার আগে বগুড়ায় ডকুমেন্টারি করতে গিয়েছিলেন তিনি। ঘটনা কী?

ভাবলাম, যাই তুষার ভাইয়ের সঙ্গে দেখা করে আসি। সোহাগ ভাইকে বিদায় দিয়ে সোজা হাটখোলা রোড। ফোন দিলাম ‘এখন’ টিভির রিপোর্টার আমার সাবেক সহকর্মীকে। সে ফোন ধরছিল না। ‘এখন’ টিভির গলি খুঁজতে খুঁজতে বিরক্ত লাগল। লিফটের কাছে পৌঁছতেই দুই সিকিউরিটি পথ আটকাল।

তারা জানতে চাইল, কার কাছে যেতে চাই? বললাম, তুষার ভাইয়ের সঙ্গে দেখা করব। তারা বলল, অ্যাপয়েন্টমেন্ট আছে? বললাম, নাই। আটকে গেলাম। এর মধ্যেই এখন টিভির রিপোর্টার ফোন ব্যাক করল। বললাম, আপনার অফিসের নিচে। সে হতাশ করে দিয়ে বলল, “আমার তো ডে অফ ভাই”। কী আর করা, ফোন দিলাম তুষার ভাইকে। ফোন ধরলে পরিচয় দিয়ে বললাম, কিছু কথা ছিল।

জানতে চাইলেন, কী বিষয়ে কথা? বললাম, সাক্ষাতে বলি। তিনি বললেন, “নিউজে ব্যস্ত আছি। সময় লাগবে।” ‘ওকে’ বলে ফোন কেটে দিলাম। ভাবলাম, নিউজের পিক আওয়ারে এসে ভুলই করেছি। অপেক্ষা করতে হবে। কিন্তু কোথায় অপেক্ষা করব? গ্রাউন্ডে বসার কোনো ব্যবস্থা নেই।

সিকিউরিটিকে বললাম, উপরে গিয়ে বসা যাবে না? বলল, স্যারের পারমিশন লাগবে। বললাম, এখানে তো বসার কোনো ব্যবস্থা নেই। তারা অসহায়ের মতো তাকালেন আমার দিকে। আমি ঘামছি। জেলায় ৭ বছর আর ঢাকায় ১৪ বছর মিলে ২১ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা হঠাৎ জিরো হয়ে গেল করপোরেট মিডিয়ার দুই সিকিউরিটির কাছে।

বাসা থেকে সঙ্গিনীর ফোন। তুমি কখন ফিরবে? খাবার তো রেডি, চলে আস একসঙ্গে খাব। কী আর করা! লজ্জা, সংকোচে অনেকটা পালিয়ে জ্যাম ঠেলে বাসায় ফিরলাম। সঙ্গিনীর কাছে ঘটনা চেপে গেলাম। পুরোটা বিকেল কাটল করপোরেট ভাবনায়। মনে হলো, যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, সেটা জানানো দরকার তুষার ভাইকে।

সন্ধ্যায় লিখলাম, “আমার জেলায় আপনার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। ঘটনাটি দুঃখজনক। খুব খারাপ লাগা থেকে কিছু শেয়ার করতে গিয়েছিলাম। তিনি লিখলেন, “মিটিং এ ছিলাম। বেরিয়ে দেখি আপনি নেই।” তার মানে তিনি নিউজরুম থেকে বের হয়ে মিটিংরুমে ব্যস্ত ছিলেন। প্রশ্ন জাগল, তিনি কি নিচে নেমে আমার খোঁজ করেছিলেন? চুপসে গেলাম, আর কিছু লেখা হলো না।

আসলে করপোরেট মিডিয়া সাংবাদিকদের শ্রেণীবিন্যাস করেছে ব্র্যান্ডের ভিত্তিতে। ‘চৌবাচ্চাসম’ ব্র্যান্ড নিয়ে আপনি ‘মহাসাগরসম’ ব্র্যান্ডকে ছুঁইতে পারেন না। তাছাড়া স্যাটেলাইট স্ক্রিন ব্র্যান্ড তারকাদের ‘মহান’ হিসেবে দেখায় শুধু। বাস্তবে তাদের চারপাশে থাকে অসংখ্য পুরু দেয়াল। যেসব দেয়ালের এপার-ওপার শুধুই সিকিউরিটি।

ভাবনা শেষে চাকরিপ্রার্থী আরিফকে জানালাম, ‘এখন’ টিভি অফিসে গিয়েছিলাম। কিন্তু তুষার ভাই ব্যস্ত থাকায় দেখা হয়নি। আর তোমার জন্য বলার তো দরকার নেই। দেখবে, পারফরমেন্স দেখলেই নিয়ে নেবে তোমাকে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: আরও চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটি থেকে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে দেহাবশেষগুলো হস্তান্তর করা হয়।,

১ মণ গাঁজাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা

নিজস্ব প্রতিবেদক: এক মণ গাঁজাসহ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের র‌্যাব। তার নাম জাফর আহমেদ। তিনি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক হামলায় নিহত অন্তত ৪০

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে চালানো যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত ১, আহত ৪

ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। এই হামলার ঘটনায় নিহত হয়েছেন থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান।

১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া জাহাজটি প্রায় ডুবে

ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে

অনলাইন ডেস্ক: সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারিত সময়ের আগেই চূড়ান্ত করা হবে। আজ রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান