কয়েক বছরের তুলনায় নিত্য পন্যের মূল্য স্বাভাবিক এই রমজানে

নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় ইবাদতের মাস রমজান। রমজান এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। সেই সুযোগে কৃত্রিম সংকট তৈরি করে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বাড়াতে দেখা গেছে গত বছরগুলোতে।

গত বছরগুলোতে রমজান মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। রমজান এলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের জীবনযাত্রার ব্যয় মেটাতে নাভিশ্বাস ফেলতে হয়।

তবে এবছর রমজানে সেই চিত্র বদলেছে। অন্য বছরের তুলনায় এবছর মূল্যবৃদ্ধির পরিবর্তে মূল্যহ্রাস পেয়েছে অনেক পণ্যে।’

২৪এ বাংলাদেশের গণ-অভ্যুত্থানের পর প্রথম রমজান মাস শেষ হতে চলেছে। গত বছরগুলোর তুলনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এই রমজানে স্বাভাবিক আছে বলে বাজার ঘুরে জানা যায়।

কৃষিজাত পন্য উৎপাদন ও বাজারজাত সময়মত হওয়া, মূল্য বৃদ্ধি না পাওয়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সেই সাথে সিন্ডিকেট ও চাঁদাবাজি কমে যাওয়ায় বাজারে স্বস্তি ফিরেছে বলেও দাবী ক্রেতা ও ব্যবসায়ীদের।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ছাড়াও গত বছরগুলোতে অস্বাভাবিক হারে লোডশেডিং হওয়ার অভিযোগ ছিল। তবে এই বছর রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল বলেও স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ।

গত কয়েক বছর রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং লোড-শেডিংয়ে অতিষ্ঠ ছিল বাংলাদেশের মানুষ। আওয়ামী সরকার পতনের পর বাজার সিন্ডিকেট অনেকটাই নির্মূল হওয়ায় স্বস্তি ফিরেছে কাঁচাবাজারে। চাঁদাবাজি ও সিন্ডিকেট পুরোপুরি নিয়ন্ত্রণ করলে জীবনযাত্রা স্বাভাবিক হবে বলে মনে করেন সাধারণ মানুষ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস। এরইমধ্যে এমন ঘটনায় কয়েকজন বাংলাদেশি আটক

পাঁচ দফা দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জুলাই ঘোষণা ও জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক: আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আজ শনিবার বিকেলে তার সঙ্গে বৈঠক শেষে

ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুরে ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় বার্ষিক ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করে নিশ্ছিদ্র নিরাপত্তা

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে। শুক্রবার দিবাগত রাতে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক