কবি কাজী নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী আজ

বিশেষ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে বিদ্রোহী কবি নজরুল জন্মগ্রহণ করেন। জাতীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ প্রতিপাদ্য গ্রহণ করে এবার জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন।

দ্রোহ ও মানবতার কবি কাজী নজরুল বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র উল্লেখ করে প্রধান উপদেষ্টা বাণীতে বলেন, তিনি এমন এক সময়ে জন্মগ্রহণ করেন যখন গোটা উপমহাদেশ ছিল পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। কবির বিদ্রোহী সত্তা অন্যায় আর অবিচারের বিরুদ্ধে গর্জে ওঠে; ক্ষুরধার লেখনীতে ভাঙতে চায় অত্যাচারীর শৃঙ্খল।

ঔপনিবেশিক শাসকের অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করায় কবি রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দি হন। কবিতাকে বিদ্রোহ এবং প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেওয়ায় তিনি পরিচিতি লাভ করেন বিদ্রোহী কবি হিসেবে।

বর্তমান অন্তর্বর্তী সরকার এ বছর জানুয়ারিতে কবি নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বলে বাণীতে তিনি উল্লেখ করেন।

ড. ইউনূস বলেন, নজরুলের কবিতার মূল বিষয় ছিল মানবতার জয়গান এবং মানুষের ওপর অত্যাচার, সাম্প্রদায়িকতা, সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। তার অমর সৃষ্টি ব্রিটিশবিরোধী আন্দোলন, স্বাধিকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন-সংগ্রামে আমাদের অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছে।

তিনি ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, গেয়েছেন নারী-পুরুষের সাম্যের বন্দনা। বাণী ও সুরের অমিয় ধারায় ঋদ্ধ করেছেন বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে। কবি নজরুলের সংগ্রামী জীবন ও তার সৃষ্টি বাংলার মানুষের জন্য আজীবন প্রেরণার উৎস হয়ে থাকবে এবং একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৬টায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ এবং সমাধি প্রাঙ্গণে স্মরণ সভা। বাংলা বিভাগের উদ্যোগে স্মারক বক্তব্য ও সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নজরুলগীতি পরিবেশন করবেন।

নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি নানা অনুষ্ঠান ও কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন, নজরুলবিষয়ক সেমিনার এবং গীতিনাট্য ‘দেখব এবার জগৎটাকে’ পরিবেশনা।’

এ ছাড়া জাতীয় কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে, কুমিল্লার দৌলতপুরসহ বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি বেতার ও টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করবে।

কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৫ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিক ও দার্শনিক। তিনি প্রায় তিন হাজার গান রচনা ও বেশির ভাগই সুরারোপ করেছেন- যেগুলো নজরুলসংগীত নামে পরিচিত।

তার ডাকনাম দুখু মিয়া। তিনি মাত্র ৯ বছর বয়সে ১৯০৮ সালে পিতৃহারা হন। এক সময় গ্রামের মসজিদে মুয়াজ্জিন ছিলেন। অল্প বয়স থেকেই তিনি সংগীত রচনা শুরু করেন। ১৯১৭ সালের শেষভাগ থেকে ১৯২০ সাল পর্যন্ত কর্মজীবনের মধ্যে তিনি ৪৯ বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক করপোরাল থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদারের পদে উন্নীত হয়েছিলেন। যুদ্ধ শেষে কলকাতায় এসে তিনি সাহিত্য ও সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু করেন।

১৯২১ সালের মাঝামাঝি কুমিল্লার প্রমীলা দেবীর সঙ্গে প্রণয় থেকে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। ১৯২২ সালে ‘বিদ্রোহী’ কবিতাটির মধ্য দিয়ে সাড়া ফেলেন। একই বছর ২৩ নভেম্বর তার যুগবাণী প্রবন্ধগ্রন্থ বাজেয়াপ্ত করা হয় ও একইদিনে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে নেওয়া হয় কলকাতায়।

১৯২৩ সালের ৭ জানুয়ারি নজরুল আত্মপক্ষ সমর্থন করে চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে জবানবন্দি দেন। তার এ জবানবন্দি বাংলা সাহিত্যে ‘রাজবন্দির জবানবন্দি’ নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করেছে।

কাজী নজরুল ইসলাম মধ্যবয়সে পিকস্ ডিজিজে আক্রান্ত হন ও বাকশক্তি হারান। ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, একদিন

এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষায় ফেল, শরীরে আগুন দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক ছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১১) সকাল ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের নিজ

অজ্ঞান করে লুটপাট: কামারখন্দে একই পরিবারের তিন সদস্য হাসপাতালে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে একটি পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে সোমবার

আপনি সীমা লঙ্ঘন করেছেন: হাসনাতকে জিল্লুর রহমান

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সেনানিবাসে বৈঠক নিয়ে স্ট্যাটাস প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, এত অতিকথন ভালো নয়।

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচন করতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার বেলা ১১টার দিকে শুনানি শেষে

এবার মুস্তাফিজকে ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতার হুমকি

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ৮ আসরে ৫টি দলের হয়ে খেলেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। যেখানে ক্রিকেটীয় গণ্ডির বাইরে খুব একটা ভাবতে হয়নি বাঁ-হাতি

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন

ভোপালে আবর্জনায় ভারতের জাতীয় পতাকা পোড়ানো, তদন্তে পুলিশ অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার রাতে এ তথ্য জানিয়েছে। ভিডিওতে দেখা যায়, শহরের একটি নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে কয়েকটি জাতীয় পতাকা (তেরঙ্গা) পুড়ছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস ও বিজেপি—উভয় প্রধান রাজনৈতিক দল। কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির করপোরেটর সুষমা ববিশা শাহপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কংগ্রেস অভিযোগ করেছে, পৌর সংস্থার কর্মীদের অবহেলার কারণেই এই লজ্জাজনক ঘটনা ঘটেছে। বিবেক ত্রিপাঠী জানান, ওয়ার্ড ৫০-এর পৌর অফিসসংলগ্ন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিতভাবে আবর্জনা পোড়ানো হয়। সেখানেই জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। শাহপুরা থানার উপপরিদর্শক হরিশ গুজারবোস জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। এখন পর্যন্ত জাতীয় পতাকা অবমাননার ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে। পতাকা পোড়ানোর এই ঘটনা কেন্দ্র ও রাজ্য প্রশাসনের নজরেও এসেছে। ভারতের জাতীয় পতাকা আইন অনুযায়ী, পতাকা অবমাননা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত, যার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।