কবরস্থানের জমি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নাজিম উদ্দিন (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (২১ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার আহমেদপুর নওপাড়া এলাকায়র এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জাহাঙ্গীর আলম (৪৫), আরিফুল ইসলাম (৩৮) ও বাবু মিয়া (৪৫)। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানা পুলিশের পরিদর্শক তদন্ত (ভারপ্রাপ্ত ওসি),

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত কবরস্থানের জমি নিয়ে বিএনপি নেতা গনি মিয়া ও ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। শুক্রবার গনি মিয়ার ছেলে ওমর ফারুক (৩৮) ও মেয়ের জামাই গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের সঙ্গে জাহাঙ্গীর আলমের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ওমর ফারুক নজিম উদ্দিনকে ছুরিকাঘাত করেন। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম ও বাবু মিয়াকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে নজিম উদ্দিনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নজিম উদ্দিনের ভাই দুলাল উদ্দিন বলেন, বেশ কিছুদিন আগে গনি মিয়ার বাবা কবরস্থানে জমি দান করেন। কিন্তু গনি মিয়া সেই জমি অন্য লোকের কাছে বিক্রয় করে দেন। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের জমির কারণে আমার ভাইকে হত্যা করা হলো। আমি এই ঘটনার বিচার চাই।’

তবে গনি মিয়া বলেন, বৃহস্পতিবার (২০ মার্চ) তারা আমার ছেলে ওমর ফারুককে মারধর করে। আজ নিজেরা মারামারি করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

এ বিষয়ে ওসি মাহাবুবুর রহমান বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জেলা মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদককে কোটালীপাড়া যুবদলে অনুপ্রবেশের চেষ্টা,রাজনৈতিক মহলে গুঞ্জন 

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনাকারী ও গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর আন্দোলনে কয়েকশ লোকের নেতৃত্বদানকারী গোপালগঞ্জ জেলা মৎসজীবীলীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ

ট্রেনে আগুন লেগেছে এমন গুজবে লাফিয়ে পড়ে ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: ট্রেনে আগুন লেগেছে। এমন গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে উঠেন যাত্রীরা, তাদের মধ্যে বেশ কয়েকজন ঝাঁপ দেন। এসময় বিপরীত দিক থেকে আসা আরেক

প্রধান উপদেষ্টাকে মামুনুল হকের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে শেখ হাসিনার চেয়ে ভিন্ন আচরণ করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীরই মুক্তিযোদ্ধা সনদ ‘ভুয়া’, তালিকায় আরো যারা

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। ওই সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছিলেন আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধার তালিকা বৃদ্ধি, যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ

পাকিস্তানে হামলায় নিহত ৭০, দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিভিন্ন জায়গায় মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন এবং সবাই সন্ত্রাসী বলে দাবি করেছে

সম্প্রতিক ঢাকা সফর ও বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতে ফিরে যা বললেন জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঝটিকা সফরে বাংলাদেশে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকা থেকে ফিরে বাংলাদেশের