কন্যাসন্তান জন্ম দেওয়ায় মিষ্টির প্যাকেটে ইটের গুঁড়া দিলেন জামাই

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কন্যাসন্তান জন্ম দেওয়ায় শ্বশুরবাড়িতে উপহার হিসেবে মিষ্টির পরিবর্তে কার্টনে মাটি-ইটের গুঁড়া দেওয়ার অভিযোগ উঠেছে জামাই মোকছেদুল ইসলামের বিরুদ্ধে।

কুড়িগ্রামের রৌমারীতে এ ঘটনা ঘটেছে। শনিবার (১৪ জুন) এ ঘটনা জানাজানি হয়েছে।

জানা গেছে, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বড় ধনতোলা এলাকার সাহেব আলী ওরফে সব্দুল হকের ছেলে মোকছেদুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের কাজাইকাটা এলাকার আফতার আলীর মেয়ে আছমা খাতুনের বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের ঘরে একটি কন্যাসন্তানের জন্ম হয়।

সন্তান জন্মের সংবাদ পেয়ে স্বামী মোকছেদুল ইসলাম বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৮টায় শ্বশুরবাড়িতে যান। এ সময় শাশুড়ির হাতে একটি মিষ্টির কার্টন ধরিয়ে দেন। পরে মিষ্টিমুখ করার জন্য শাশুড়ি কার্টন খুলে দেখতে পান সেখানে কোনো মিষ্টি নেই, আছে মাটি ও ইটের গুঁড়া।

এ বিষয়ে স্ত্রী আছমা আক্তার বাংলা এডিশন-কে বলেন, বিয়ের পর থেকে আমার স্বামী আমাকে নির্যাতন করতেন। মাঝেমধ্যে আমার পরিবারের কাছে টাকা চাইতেন। আমরা গরিব মানুষ, তাই টাকা দিতে পারি নাই। এদিকে আমার গর্ভে সন্তান এসেছে, এ খবর জানার পর আরও বেশি নির্যাতন করতেন। তিনি বলতেন, ছেলে হলে সুখ পাবে, আর মেয়ে হলে দুঃখ পাবে।

আছমা আরও বলেন, পরে আমার মেয়ে সন্তান জন্ম হয়। এ সংবাদ পেয়ে আমার স্বামী আমাদের বাড়িতে মিষ্টির কার্টন নিয়ে হাজির হন। বাড়ির লোকজন ও পাড়া প্রতিবেশীকে মিষ্টি দিতে গেলে কার্টনে মাটি ও ইটের গুঁড়া পাওয়া যায়।

এ বিষয়ে মোকছেদুল ইসলাম বলেন, আমার কন্যাসন্তান জন্ম হওয়ার কথা শুনে আনন্দে শ্বশুরবাড়িতে এক কেজি মিষ্টি ও মেয়ের পোশাক নিয়ে গিয়েছিলাম। এখন শ্বশুরবাড়ির লোকজন মিষ্টির কার্টনে নাকি মাটি-ইটের গুঁড়া দেখছে। এগুলো সব সাজানো।

তিনি বলেন, আমার স্ত্রীকে কখনো কোনো নির্যাতন করিনি। যারা এসব করাচ্ছে যারা আল্লাহ তাদের বিচার করবে।

এ ব্যাপারে দাঁতভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ কালবেলাকে বলেন, এ বিষয়ে আমার কিছুই জানা নেই। তবে খোঁজখবর নিয়ে জানা যাবে আসলে ঘটনাটি কী ঘটেছিল।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নৌকার ভাস্কর্য ভেঙে দল ছাড়ার ঘোষণা আওয়ামী লীগ নেতার

গোপালগঞ্জ প্রতিনিধি: নিজ বাড়ির পুকুর পাড়ে নির্মিত নৌকার ভাস্কর্য ভেঙে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন গোলগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের

সাহসিকতার জন্য কর্ণাটকের সেই ছাত্রীকে ৫ লাখ রুপি পুরস্কার

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে হিজাব নিষিদ্ধ ঘিরে তীব্র উত্তেজনার মাঝে মুসলিম এক ছাত্রী প্রতিবাদ জানিয়ে প্রশংসায় ভাসছেন। গেরুয়া ওড়না পরা একদল ছাত্র-ছাত্রীর ‘জয় শ্রী রাম’

একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক: একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে গত ১১ ডিসেম্বর একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও

দুদকের নতুন সচিব খালেদ রহীম

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কলকাতায় ঈদের নামাজের আগে স্বাধীন ফিলিস্তিনির দাবিতে মিছিল

আন্তর্জাতিক ডেস্ক: সারা ভারতসহ পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাতে সামিল হন ধর্মপ্রাণ মুসলিমরা। সকাল সাড়ে নয়টার দিকে

হিন্দু-মুসলিম ঐক্যে মানববন্ধন, পুকুর দখলচেষ্টার বিরুদ্ধে একস্বর প্রতিবাদ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) আসরের নামাজ শেষে উপজেলার দেশীগ্রাম