কঙ্গোর গির্জায় আইএস-সমর্থিত হামলা, নিহত অন্তত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোর পূর্বাঞ্চলের ইতুরি প্রদেশে এক গির্জায় ইসলামিক স্টেট (আইএস) সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)-এর হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বরাতে জানা যায়, স্থানীয় গণমাধ্যমগুলোয় নিহতের সংখ্যা ৪০ জন বলেও উল্লেখ করা হয়েছে। জাতিসংঘ-সমর্থিত একটি রেডিও স্টেশন জানিয়েছে, হামলায় অন্তত ৪৩ জন প্রাণ হারিয়েছেন।

রবিবার দিবাগত রাত ১টার দিকে ইতুরি প্রদেশের কোমান্ডা শহরের একটি গির্জায় হামলা চালায় এডিএফ সদস্যরা। এ সময় তারা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গির্জায় প্রার্থনারত মানুষদের ওপর হামলা চালায়। একইসঙ্গে আশপাশের কয়েকটি বাড়িঘর ও দোকানে আগুন ধরিয়ে দেয়।

কোমান্ডা শহরের প্রশাসনিক কর্মকর্তা জিন কাটো বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, হামলার সময় গির্জায় রাতের প্রার্থনায় অংশ নিচ্ছিলেন অনেক উপাসক।

মানবাধিকার সংগঠন ‘কিভু সিকিউরিটি ট্র্যাকার’-এর সদস্য ক্রিস্টোফ মুনিয়ান্দেরু রয়টার্সকে বলেন, “রাতভর গুলির শব্দ শোনা গিয়েছিল। তবে প্রথমে স্থানীয়রা মনে করেছিলেন, কোনো চুরির ঘটনা ঘটছে।”

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গির্জার মেঝেতে পড়ে রয়েছে জ্বলন্ত কাঠামো ও মৃতদেহ।

জাতিসংঘ বলছে, এডিএফ পূর্ব কঙ্গোতে সহিংসতা চালিয়ে আসা সবচেয়ে বিপজ্জনক গোষ্ঠীগুলোর একটি। ২০১৯ সালে এডিএফ আইএসের আনুগত্য প্রকাশ করে। এরপর থেকেই গোষ্ঠীটি আরও বেপরোয়া হয়ে ওঠে এবং বিভিন্ন সময়ে বহু রক্তক্ষয়ী হামলার জন্য দায়ী।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টেক্সাসে বন্যায় ১০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় ১০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। নিহতদের মধ্যে কমপক্ষে ২৭ জন মেয়ে এবং তাদের তত্ত্বাবধায়ক ছিলেন। তারা নদীর ধারে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে

লন্ডন থেকে ভিডিও বার্তায় ছাত্র-জনতার আন্দোলনে ইলিয়াস কাঞ্চনের সমর্থন

ঠিকানা টিভি ডট প্রেস: লন্ডন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় চলমান ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ভিডিও বার্তায় তিনি

আশ্রয়ণ প্রকল্প: স্বপ্নভঙ্গের ইমারত, দেশজুড়ে দুর্নীতির চিত্র

দরপত্র ছাড়াই কাজ, নিম্নমানের নির্মাণে ঘর হস্তান্তর, ঘুষ-তদবিরে তালিকা, পরিত্যক্ত প্রকল্পে গবাদিপশু পালন নিজস্ব প্রতিবেদক: ভূমিহীন ও গৃহহীনদের মাথার ওপর ছাদ দেওয়ার মহৎ উদ্দেশ্যে গৃহীত

শিবির নেতার ওপর হামলা, প্রতিবাদ জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শাখা ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতের ওপর ছাত্রদলের হামলা ও থানায় আটকে রেখে আইনি অধিকার থেকে বঞ্চিত

তাড়াশে ভেলু চেইন অ্যাক্টরদের কর্মশালা অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে ভেলু চেইন অ্যাক্টর দের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ জানুয়ারী) মঙ্গলবার সারাদিন তাড়াশ উপজেলা কৃষি অধিদপ্তর হলরুমে হার্ভেস্ট প্লাসের আয়োজিত

৬ মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হয়েছিল আ.লীগ-বিএনপি-জামায়াতের

ডেস্ক রিপোর্ট: ২০১৪ সালের বিতর্কিত নির্বাচন নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া। তিনি বলেছেন, ওই নির্বাচনের পর আওয়ামী লীগ, বিএনপি ও

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন