কখন না জানি রগ কেটে দেয়: ছাত্রদল সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্রশিবিরের বিপক্ষে কথা বলতে ভীত-সন্ত্রস্ত হচ্ছে যে, কখন না জানি রগ কেটে দেয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

নাছির উদ্দীন নাছির বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন শহীদ দিবস পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই সময়ের যে আবহ, যে ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদরা আত্মাহুতি দিয়েছিলেন, তা এখনো আবহমান।

তিনি বলেন, আপনারা দেখেছেন সিলেটের এমসি কলেজে মতামত প্রকাশের জন্য একজন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। ১৯৫২ সালেও নিজের ভাষায় অভিব্যক্তি প্রকাশের জন্য করা আন্দোলনে একটি পক্ষ তাদের মতামতকে বাধাগ্রস্ত করেছে। জুলাই-আগস্ট পরবর্তী সময়ে আমরা মনে করছি যে, বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারবে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, সিলেটে এমসি কলেজে হামলার বিষয়ে গণমাধ্যমে আমরা দেখেছি, একজন শিক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, ‘শিবিরের গুপ্ত রাজনীতি রগকাটা রাজনীতি’। এজন্য শিবিরের সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়েছে, ‘রগ তো কাটিনি, তোমাকে দিয়ে শুরু করবো’। পরক্ষণে, তার বক্তব্য পরিবর্তন করার জন্য শিবিরের সন্ত্রাসীরা গণমাধ্যমকর্মীদের হুমকি দিয়েছে। ছাত্রদলের একটি টিম আহত শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছে। ওই শিক্ষার্থী এখনো ভয়ে রয়েছে।

তিনি বলেন, এই দিবসে আমরা মনে করছি, সবার মধ্যে মুক্ত মনের আবহ থাকবে, মতামত প্রকাশ করতে পারবে। সেটি যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। সেজন্য আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।

এর আগে রাত পৌনে ১টায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘদিন পরে সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে সমাবেত হয়েছি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি। এর আগে ২১ ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখানে মারামারির ঘটনা পর্যন্ত ঘটেছে। আমাদের আগেও ৮-১০টি ছাত্র সংগঠন ফুল দিয়েছে। আমরা নিয়ম মেনে সিরিয়াল অনুযায়ী ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম মামলা, শুনানির নতুন তারিখ ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের শাসনামলে গুম-নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ২৮ জনের বিরুদ্ধে শুনানির দিন ২০ নভেম্বর

নির্বাহী প্রকৌশলীর চূড়ান্ত নোটিশ টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন না করে ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের হতেই রাস্তা দুটির নির্মাণ

বেলকুচিতে মার্কেট দখলের চেষ্টা মার্কেট অন্যের, ভাড়া আদায়ে চাপ দিচ্ছে বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচিতে চালা আব্দুল হাই সুপার মার্কেটে নিজের সত্ব না থাকা সত্ত্বেও জমির মালিকানা দাবি করে দোকানের ভাড়া আদায়ে দোকানীদের চাপ দেয়ার অভিযোগ

খালেদা জিয়াকে নিয়ে পতাকা মোড়ানো গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউর পথে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাশ ছেলের বাস ভবন থেকে বের হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে লাশবাহী গাড়ি গুলশানের ১৯৬ নম্বর

ধেয়ে আসছে ‘বিরল’ সাইক্লোন, সরে যাচ্ছেন মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: জনবহুল অঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। সামুদ্রিক এ ঝড়টিকে বিরল বলা হচ্ছে কারণ, গত ৫০ বছরে সেখানে কোনো সাইক্লোনের দেখা মেলেনি। পানিতে

সিরাজগঞ্জে ইফার কাজে গতি ফিরেছে ডি ডি ফারুক আহমেদ যোগদানের পর 

লুৎফর রহমান তাড়াশ: মো : ফারুক আহমেদ। উপ পরিচালক ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ জেলা কাযালয়। তিনি সিরাজগঞ্জে যোগদানের পরে ইসলামিক ফাউণ্ডেশনের কাজের গতি ফিরেছে। তার অক্লান্ত