কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে বডি ওর্ন ক্যামেরা বিতরণ 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: আইনশৃঙ্খলা রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কক্সবাজার জেলা পুলিশ বিভিন্ন ইউনিটে ৩৫টি বডি ওর্ন ক্যামেরা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে এই বডি ওর্ন ক্যামরা বিতরন করেন মো: সাইফউদ্দীন শাহীন। এসময় পুলিশ সুপার এ উদ্যোগের মাধ্যমে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থার নতুন মাত্রা যোগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বডি ওর্ন ক্যামেরা একটি আধুনিক প্রযুক্তি যা সরাসরি পুলিশ সদস্যদের শরীরে সংযুক্ত থাকে এবং তারা দায়িত্ব পালনকালে সকল কার্যক্রম ভিডিও ও অডিও আকারে রেকর্ড করতে সক্ষম হয়। এটি পুলিশের পেশাগত আচরণ নিরীক্ষা, তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ রাখা এবং মিথ্যা অভিযোগ থেকে পুলিশ সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখে।

প্রাথমিক পর্যায়ে জেলার বিভিন্ন থানা ও ফাঁড়ির টহল টিম, ট্রাফিক ইউনিট, ডিবি এবং বিশেষ অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে এই ক্যামেরা বিতরণ করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সকল ইউনিটে এই প্রযুক্তির সম্প্রসারণ করা হবে।

বডি ওর্ন ক্যামেরার ফুটেজ সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় সার্ভার ও সফটওয়্যার সিস্টেম স্থাপন করা হবে। এছাড়াও সদস্যদের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে তারা প্রযুক্তিটি যথাযথভাবে ব্যবহার করতে পারেন।

এই পদক্ষেপ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত প্রক্রিয়া সহজতরকরণ এবং জনসাধারণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারত থেকে বাংলাদেশের পাঁচ কিলোমিটার এলাকা দখলমুক্ত করলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক: বিএসএফের দখলে থাকা ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ অবমুক্ত করে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ইসরায়েলবিরোধী বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের নামে বেশ কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনার পর রাতভর অভিযান

এবার এসএসসি পরীক্ষার্থীকে নেশা খাইয়ে ধর্ষণ

মাদারীপুরে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে নেশা খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। ঘটনার পর ওই বখাটে যুবক শিক্ষার্থীটিকে হাসপাতালে রেখে পালিয়েছে।

যমুনা রেলসেতুর পিলারে ফাটল: ভাইরাল হওয়া ছবি নিয়ে যা বললেন কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি আপলোড করে দিনভর আতংক সৃষ্টি করেছে একটি মহল। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে AI প্রযুক্তিতে এমন ছবি

জামায়াত ক্ষমতায় গেলে কীভাবে দেশ চালাবে জানতে চেয়েছেন মার্কিন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার বিকেলে শহরের বন্দরবাজার

আ.লীগ আমলের খেলাপি ঋণের গোপন তথ্য বেরিয়ে আসছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখা খেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়ায় বিপুল সংখ্যক খেলাপি ঋণ বেরিয়ে আসছে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ