কক্সবাজারে সাগরে ডুবে চবি ছাত্রের মৃত্যু, নিখোঁজ ২

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজার হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে কে এম শাদনান সাবাব রহমান (২১) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে হিমছড়ি পয়েন্টে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাদনান ঢাকার মিরপুরের বাসিন্দা এবং কে এম আনিসুর রহমানের ছেলে। নিখোঁজরা হলেন—বগুড়ার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২) ও একই জেলার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমনাথ বসু জানান, চার বন্ধু মিলে সমুদ্রসৈকতে ঘুরতে যান এবং তিনজন একসঙ্গে সাগরে গোসলে নামেন। হঠাৎ জোয়ারের প্রবল স্রোতে তারা ভেসে যান। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা গেলেও বাকি দুজনের সন্ধানে অভিযান চলছে।

ফায়ার সার্ভিস ও ‘সি সেইফ লাইফ গার্ড’ টিম নিখোঁজদের উদ্ধারে তৎপর রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে দিপন, বাড়ছে জনপ্রিয়তা

নিজস্ব প্রতিবেদক: জনগণের সেবায় নিবেদিত প্রাণ এবং সবার ভালোবাসায় সিক্ত হয়ে আসন্ন স্থানীয় নির্বাচনে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হিসেবে শহিদুল্লাহ খন্দকার দিপন এখন আলোচনার

হিমাচলে জলবায়ু বিপর্যয়: মৃত্যুমিছিল, ধ্বংস আর দায়হীনতা

অনলাইন ডেস্ক: মাত্র এক মাসের বর্ষায় হিমাচল প্রদেশে ১৯টি মেঘফাটা বৃষ্টি ও ২৩টি চকিত বন্যার ঘটনায় ৭৮ জন প্রাণ হারিয়েছেন। গত কয়েক বছর ধরেই মেঘফাটা

ইরানে ইসরাইলি হামলার নিন্দা ২১ মুসলিম দেশের

অনলাইন ডেস্ক: ইরানের ওপর গত ১৩ জুনের প্রথম প্রহর থেকে নজিরবিহীন হামলা চালিয়ে আসছে ইসরাইল। রাজধানী তেহরানসহ দেশটির শতাধিক লক্ষ্যবস্তুতে ওই রাতে হামলা চালায় ইসরাইল। ইরানে

ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত

সাঈদ পান্থ, বরিশাল: ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সের সাথে মহাসড়কে চলাচলরত মালবাহী অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি জামায়াত নেতার

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে যে ছাত্র-জনতা ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র-জনতা আজ দাবি তুলেছে

কাশ্মীরে হামলায় ‘নিরাপত্তার ব্যর্থতা’ স্বীকার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তার ব্যর্থতা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক