কক্সবাজারে সাগরে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু দুই দিনে চার প্রাণহানি, বাড়ছে উদ্বেগ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহী সদরের বাসিন্দা শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে মোহাম্মদ সিফাত (২০)। সকালে তারা পরিবারসহ কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর একটি হোটেলে ওঠেন। দুপুরে সাগরে গোসল করতে নেমে স্রোতের টানে তারা ভেসে যান। খবর পেয়ে সী সেইফ লাইফ গার্ডের কর্মীরা দু’জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সী সেইফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী মোহাম্মদ শুক্কুর বলেন, “প্রথমে বাবাকে, পরে ছেলেকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পর দু’জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।”

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর এক দিন আগেই (রোববার) লাবণী পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন চট্টগ্রামের পর্যটক রাজীব আহম্মদ (৩৫)। রাতেই ডায়াবেটিক পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই দিন সকালে শৈবাল পয়েন্টে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন কক্সবাজার শহরের বাহারছড়ার মোহাম্মদ নুরু। সোমবার সকালে নাজিরারটেক পয়েন্টে তার মরদেহ ভেসে ওঠে।

পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এই মৃত্যুগুলো। সংশ্লিষ্টরা সাগরে নামার আগে আবহাওয়া ও স্রোতের পূর্বাভাস, নির্ধারিত এলাকায় গোসল এবং লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাদি হত্যা মামলায় ফয়সালকে দিল্লিতে নেয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ট্রানজিট রিমান্ডে ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে

বঙ্গোপসাগরে ৫ দিন ভেসে জীবিত ফিরলেন বাঁশখালীর ১৫ জেলে, নিখোঁজ ৪

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাংলাবাজার জেটিঘাট থেকে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবে যায়। পাঁচ দিন সাগরে ভেসে মৃত্যুর

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব বিবরণীর তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল

শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিমউদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১০ অক্টোবর)। ২০২০ সালের এই দিনে তিনি করোনায় আক্রান্ত

হাসিনাকে ফেরত চেয়ে ‘নোট ভার্বাল’ পাঠানো হয়েছিল, একটি শব্দও খরচ করেনি ভারত

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন প্রশ্ন উঠতে পারে, দুই দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি

৮০ কোটি টাকার অবৈধ সম্পদ: স্ত্রীসহ তাপসের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৮০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন