কক্সবাজারে বিমান বাহিনীর সদস্য ও স্থানীয়দের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির কাছে সংঘর্ষের মধ্যে অন্তত একজন গুলিতে নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন জানায়, সদর হাসপাতাল থেকে আমাদের কাছে একটি তথ্য এসেছে। গুলিবিদ্ধ একজন নিহত হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত হয়নি।

এর আগে আজ আইএসপিআর-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’

বিমান বাহিনীর সদস্যদের এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষের সময় শিহাব কবির (৩০) নামে একজন স্থানীয় ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তিনি সমতি পাড়া ১ নং ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে।’

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্যত্রে সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনী সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং এলাকাবাসীর প্রতিনিধিদের সাথে পূর্ব নির্ধারিত বৈঠকের সময় নির্ধারণ ছিল। এ লক্ষ্যে বেলা ১২ টার দিকে সমিতি পাড়ার বাসিন্দা জনৈক মো. জাহিদসহ আরও কয়েকজন ইজিবাইক যোগে জেলা প্রশাসন কার্যালয়ে আসছিল।

তাদের বহনকারী গাড়ীটি ডায়াবেটিক পয়েন্ট এলাকায় বিমান বাহিনীর চেকপোস্টে পৌঁছালে থামানো হয়। এসময় বিমান বাহিনীর সদস্যরা জাহেদকে গাড়ি থেকে নামিয়ে তর্কে জড়ায়। পরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। এসময় এলাকাবাসী জাহেদকে নিয়ে যেতে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।

তারা আরও বলেন , সংঘর্ষের এক পর্যায়ে বিমান বাহিনীর সদস্যরা এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করে। এতে অন্তত ১০ থেকে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। পরে স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মুসাব্বির হত্যা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব পড়বে না : সালাউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন

ক্ষমতায় গেলে ৫ লাখ বেকারকে ১০ হাজার করে মাসিক ঋণ দেবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে শিক্ষাজীবন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সময়ে পাঁচ লাখ বেকারকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে সাড়ে ১৩ কিলোমিটারে যানজটের শঙ্কা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নানা জটিলতায় আট বছরেও শেষ হয়নি এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের টাঙ্গাইল অংশের কাজ। এতে আসন্ন ঈদেও যমুনা সেতু-ঢাকা মহসড়কে

ইউনূসের নিষেধাজ্ঞায় ভারতের ৪০ হাজার কোটি লোকসান, দাবি ভারতীয় সাংবাদিকের

অনলাইন ডেস্ক: ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানির নিষেধাজ্ঞার কারণে ভারতের প্রায় ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছেন এক ভারতীয় সাংবাদিক। এক

‘ইরানে কোনো যুদ্ধ নয়’, হোয়াইট হাউসের সামনে মার্কিনিদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানে হামলা চালানোর বিষয়টি পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুন সেনের সঙ্গে বিতর্কিত ফোনালাপে নৈতিক অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত হন। দেশটির সাংবিধানিক আদালত শুক্রবার তাকে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন