কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের রামু রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় রেল ক্রসিংয়ে কাটা পড়ে সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে ২জন নারী এবং ৩ জন পুরুষ থাককে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার থেকে একটি ট্রেন চট্টগ্রামের দিকে ছেড়ে যাচ্ছিল। এসময় ক্রসিং দিযে রেলপথ পার হচ্ছিল একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা। কিন্তু ততক্ষণে ট্রেনটি অটোরিকশাটির উপর উঠে পড়ে। তারপর যাত্রীসহ অটোরিকশাটিকে প্রায় ১ কিলোমিটার নিয়ে যায়। এসময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যাত্রীরা পিষ্ট হয়ে যায়। এতে তাদের শরীরের অংশ ছিঁড়ে ছিন্নভিন্ন হয়ে রেললাইনের ছড়িয়ে পড়ে।

ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আবদুল কাইয়ুম জানান, সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটক ৮১৩ নং এক্সেপ্রেস ট্রেনটি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম

সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমিরে বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়নের শহরিয়ারপুর গ্রামে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর কে এম হারুন অর রশিদের নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে

মসজিদ-মাদরাসাসহ ৩৫০ ধর্মীয় প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিলো ভারত

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ সরকার সম্প্রতি মসজিদ, মাদরাসা ও ঈদগাহসহ ৩৫০টিরও বেশি ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। দেশটির গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য

হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ড উসকে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে দিল্লির বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত

বিনিয়োগ ছাড়াই বাংলাদেশিদের জন্য দুবাইয়ে গোল্ডেন ভিসার সুযোগ

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) স্বীকৃত ‘গোল্ডেন ভিসা’ সাধারণত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকলেও এবার ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য তা আরও

বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আনতে গিয়ে আটক যুবদল নেতা

ডেস্ক রিপোর্ট: হাইকোটের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তা আনতে গিয়ে আটক হয়েছেন আকতার হোসেন নামের এক যুবদল

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন