কক্সবাজারে এনসিপির পদযাত্রা শনিবার: কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে প্রস্তুত নেতাকর্মীরা

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে ঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১৯ জুলাই (শনিবার) কক্সবাজারে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেত্রী তাসনীম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন বলেন, “কক্সবাজার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক মানের একটি শহর। আমরা আশা করি, এখানে গোপালগঞ্জের মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। পদযাত্রা সফল করতে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। তাদের সহযোগিতায় কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।”

জেলা পর্যায়ের প্রস্তুতি প্রসঙ্গে কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুক বলেন, “সকল উপজেলায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পদযাত্রা কক্সবাজার বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে গিয়ে জনসভায় পরিণত হবে।”

তিনি আরও জানান, কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে আসার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাবিরতির সময় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং গণসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ করবেন।

পদযাত্রা কর্মসূচিকে ঘিরে কক্সবাজারে এনসিপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও প্রস্তুতির ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। দলটির নেতারা আশা করছেন, জনগণের অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রের ২২৪টি বুথে শুরু

নিজ হাতেই নির্বাচনী ব্যানার সরালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) বিভিন্ন এলাকা থেকে নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে নিয়েছে জামায়াত। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজ হাতে ব্যানার সরিয়ে এ

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ‘র ওপর হামলা চালিয়েছেন অটোপাসের দাবিতে আন্দোলনরত একদল শিক্ষার্থী। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে এই

বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের   

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুর ১২টায়

৮ জেলায় ঝড়বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক: দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে

বাজেট নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা 

নিজস্ব প্রতিবেদক: এবারের প্রস্তাবিত বাজেট পাশ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা থাকলেও এনিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো চিন্তাভাবনা নেই। তারা বলছেন, ‘অর্থনীতির এত হিসাবনিকাশ বুঝি না, নিত্যপণ্যের