কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করা হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বস্তাপচা রাজনীতির পরিবর্তনই আমাদের লক্ষ্য।

সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের মহেশখালীতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘মহেশখালীতে স্মার্ট ইকনোমিক জোন গড়ে তোলা হবে। লবণ শিল্পকে আধুনিকায়নের উদ্যোগ নেবে জামায়াত। এছাড়া কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করা হবে।’

একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্যবন্ধেরও ঘোষণা দেন জামায়াত আমির।

শিক্ষিত বেকারদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘অপমানজনক বেকার ভাতা নয়, যুব সমাজকে সম্মানজনক কাজ দেয়ার উদ্যোগ নেয়া হবে। আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ পাল্টে যাবে, নতুন বাংলাদেশের উদয় হবে।’

নির্বাচনী জনসভায় দাঁড়িপাল্লা মার্কার পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষে ভোট চান ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সৌদিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে “সৌদি আরবের ভিশন ২০৩০

অনলাইন ডেস্ক: সৌদি আরব ব্যুরো প্রধান সোহরাব হোসেন লিটনঃ বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। সেমিনারের উদ্দেশ্য হল বাংলাদেশ ও সৌদি

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি?

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে চলেছে। তবে নিবন্ধনের আনুষ্ঠানিক সনদ প্রদানের আগে প্রতীক নির্ধারণ নিয়ে দলটি ও নির্বাচন

কলামুলা প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগে তদন্ত সম্পন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কলামুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল সালামের বিরুদ্ধে সহকর্মী দুই শিক্ষিকাকে কুপ্রস্তাব ও শিক্ষার্থীদের প্রতি অশালীন আচরণের অভিযোগ ওঠে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদরহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। শনিবার বেলা সাড়ে এগারোটা থেকে তারা মহাসড়ক অবরোধ করে। পরে পৌনে ১টার

তোফায়েল আহমেদের মৃত্যুর খবরের গুঞ্জন, যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সুস্থ আছেন। সোমবার (১৪ এপ্রিল) রাতে হঠাৎ করে ওঠা তার মৃত্যুর

কাশ্মীরে হামলায় ‘নিরাপত্তার ব্যর্থতা’ স্বীকার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তার ব্যর্থতা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক