ওসমান হাদি হত্যা: হামলাকারীর ২ সহযোগী ভারতে আটক

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় হামলাকারীর ২ সহযোগী ভারতে আটক হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব-পরিকল্পিত। ফয়সালসহ আরও একজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেয়া হবে। আগামী ৭-১০ দিনের মধ্যে অভিযোগপত্র দেয়া হবে।

আগামী ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেয়া হবে বলেও জানান তিনি।

গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ ও তার অজ্ঞাত পরিচয় সহযোগী হাদিকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।,

এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা ও বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়। তবে হাদির মৃত্যুর পর গত ২০ ডিসেম্বর আদালতের আদেশে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শপথে উপস্থিত থাকবেন উপদেষ্টারা, ফিরবেন পতাকাবিহীন গাড়িতে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। যদিও নির্বাচনের পর থেকে

ঈদের দিন কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দিনে ভিড় জমিয়েছেন পর্যটক ও দর্শনার্থীরা। সোমবার (৩১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে পর্যটকদের ভিড় বাড়তে থাকে সৈকতে।

ঝটিকা মিছিল ঠেকাতে মাঠপর্যায়ে চাপে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল প্রতিরোধে মাঠপর্যায়ের পুলিশ চাপে রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে সব মহানগর ও জেলা পুলিশকে

‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’-বলা সেই ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার জুলাই আন্দোলনে ‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’ বলা শিক্ষার্থী সানজিদা চৌধুরীকে স্যালুট জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার

রায়গঞ্জে বিএনপি’র গণসংবর্ধনা অনুষ্ঠানে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন শিল্পপতি রুহী আফজাল 

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) নির্বাচনী এলাকা হতে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পর্যায়ের সফল নারী উদ্যোক্তা ও বিশিষ্ট শিল্পপতি রুহী আফজালকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। (১৫

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ৬৪% আয় ক্যাপাসিটি চার্জ, প্রশ্ন উঠছে কার্যকারিতা নিয়ে

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের রামপালে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট আয়ের ৬৪ শতাংশই এসেছে ক্যাপাসিটি চার্জ থেকে। বিদ্যুৎ উৎপাদনের তুলনায় অস্বাভাবিক