ওসমান হাদি রাষ্ট্রে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই দায়িত্ব আমরা নিয়েছি: হাসনাত আব্দুল্লাহ্

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২-দলীর জোটের কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শহীদ ওসমান হাদি রাষ্ট্রে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই ইনসাফ প্রতিষ্ঠার দায়িত্ব আমরা নিয়েছি।

‘আমরা কখনোই শহীদ ওসমান হাদির মতো হতে পারব না। তিনি মুড়ি-বাতাসা নিয়ে সাধারণ মানুষের কাছে গিয়েছিলেন এবং বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তিনি চেয়েছিলেন চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হোক, মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হোক। আজ গ্রামে গ্রামে মা-বোন ও বৃদ্ধ বাবারা শহীদ হাদির জন্য দোয়া করছেন।,

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবিদ্বারের রসুলপুর ইউনিয়নের গোপালনগর নিজ গ্রামে আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে একটি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, শহীদ ওসমান হাদি এই চাঁদাবাজ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিলেন। তাকে বাঁচতে দেয়া হয়নি। আমরা শহীদ হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়নে মাঠে নেমেছি।

তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের প্রত্যেককে হাসনাত হয়ে ভোটারদের কাছে যেতে হবে। আপনারা ভোটারদের হাতে ধরবেন, পায়ে ধরবেন, প্রত্যেকে প্রতিদিন ১০ জন করে শাপলা কলির ভোট নিশ্চিত করবেন।’ হাসনাত আব্দুল্লাহ বলেন,‘টাকা চাঁদাবাজি করার চেয়ে ভোট ভিক্ষা করা সম্মানের। প্রয়োজনে ভোটারদের হাতে ধরব, পায়ে ধরব, কিন্তু টাকার বিনিময়ে ভোট কিনব না।’

ভোটের দিন আমি আপনাদের জন্য রিকশা, অটো, সিএনজি দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারব না, আপনারা পায়ে হেঁটে কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দেবেন। কারণ এটাও ঘুষের তালিকায় পরে। আপনারা ভোট দেবেন ঘুষ খাইয়া, নেতারা নির্বাচিত হয়ে রাস্তার ইট খাবে, এটা কি হয়? আপনারা ঘুষও খাবেন না, দুর্নীতিকেও প্রশ্রয় দেবেন না।

ইতোমধ্যে চাঁদাবাজদের ঘুম হারাম হয়ে গেছে। কোনো উপায় না পেয়ে তারা এখন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে কেন্দ্র দখল করবে, ভোট দিতে দেবে না, ভোটাধিকার কেড়ে নেবে।

‘যারা গুন্ডা ও হুন্ডার ভয় দেখাচ্ছেন তারা সাবধান হয়ে যান। ভয়ভীতি দেখানোর রাজনীতি এখন আর নেই। মানুষ এখন সচেতন। তারা ঋণখেলাপী ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। যারা নির্বাচিত হয়ে জনগণের হক মেরে খাবে, গোমতীর মাটি লুট করবে, এবার জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তিনি তার নিজ এলাকার ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আগামী ২১ তারিখ থেকে নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা শুরু করব ইনশাআল্লাহ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেসবুকে ভিত্তিহীন তথ্য দেয়ায় হাসান মোল্লার প্রতিবাদ 

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নীল সীমান্ত নামের ফেক প্রোফাইলে চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাসান মোল্লার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করায় তীব্র

সুষ্ঠু নির্বাচন করতে হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার, সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা কারো এজেন্ডা বাস্তবায়নে নেই। আমাদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা।’ রোববার রাজধানীর আগারগাঁওয়ে

গাজার ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে, ক্ষতি ৬৮০০ কোটি ডলার

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের টানা ৭০০ দিনের হামলায় প্রায় পুরো ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, অবকাঠামোর ৯০ শতাংশই ধ্বংস হয়েছে।

ছিনতাই-ডাকাতিতে বিনিয়োগ করছে নিষিদ্ধ ছাত্রলীগ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বেড়ে চলেছে ছিনতাই-ডাকাতির সংখ্যা। এসব যে দেশকে অস্থিতিশীল করার জন্য ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ষড়যন্ত্র তা দেশের জনগণ বুঝেছে আরও আগেই। এবার ফাঁস হলো

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা: ২৩ জন নিহত, আহত ৩০

অনলাইন ডেস্ক: মিয়ানমারের সাগাইং অঞ্চলের লিন তা লু গ্রামে একটি বৌদ্ধ মঠে ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার রাতভর চালানো

সকালে সড়কে ঝরল ৩ প্রাণ

নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়া উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে