ওসমান হাদির স্মরণে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শোকসভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে শহরের বটতলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রাষ্ট্র ঘোষিত শোক দিবসে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে তার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সংগঠনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, আরমান কবীর সৈকত, মোস্তফা কামাল নান্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা, আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক রাইসুল ইসলাম লিটন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মীর শামস উদ্দিন সায়েম, অর্থ সম্পাদক মীর রুহুল আমীন রনি, কার্যকরী সদস্য মো. কামরুজ্জামান, নাহার চাকলাদার, সাজ্জাদ হোসেন লিংকন, আলমগীর হোসেন, সম্মানিত সদস্য রুহুল আমীন ও সুলতান কবীর প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন

পুলিশ নিয়োগে আসছে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় উচ্চাভিলাষী, অতিমাত্রায় অপেশাদার পুলিশ সদস্যদের বিধিবহির্ভূত বলপ্রয়োগের কারণে ভেঙে পড়া পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশে

শহীদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার (২১ ফেব্রুয়ারি)

বইমেলায় রাজশাহী কলেজ শিক্ষিকার গল্পগ্রন্থ ‘কাঁটাবনে লাল শিউলি’

ঠিকানা টিভি ডট প্রেস: অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে রাজশাহী কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হাজেরা খাতুনের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘কাঁটাবনে লাল শিউলি’। পুথিপ্রকাশ

সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে ৪০০ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে পৌর ভাসানী মিলনায়তন চত্বরে শীতবস্ত্র

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ভোলার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ গৃহবধূ ধর্ষণের ঘটনায় শ্রমিক দল নেতাসহ কলেজ ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আলাদা দুটি