ওসমান হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে এক আপোষহীন বীর। যারা তাকে শহীদ করেছে, তারা ভুল করেছে। কত বড় ভুল করেছে তারা হাদির জানাজা দেখে আশা করি বুঝতে পেরেছে।

তিনি বলেন, তাদের নূনত্যম জ্ঞান থাকা দরকার ছিল, জুলাই এবং আগস্টের যেই আদর্শিক ভিত্তির ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেখানে একজন হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না। একজন জুলাই যোদ্ধাকে হত্যা করে দেশের আগামী দিনের সম্ভাবনার ধারাকে পরিবর্তন করে দেওয়া যাবে মনে করলে তারা নিঃসন্দেহ বোকার স্বর্গে বাস করছে। যারা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত তাদেরকে মৃত্যুর ভয় দেখানো যায় না, তারা মৃত্যুকে ভয় পায় না। জুলাই যোদ্ধা তরুণ বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না।

শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় ‘ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম’ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত শনিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তারা শহীদ শরিফ ওসমান বিন হাদির জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য দেন।

তারা বলেন, হাদি চেয়েছেন সমাজ ও রাষ্ট্রে ইনসাফ কায়েম করতে। শহীদ হাদি ছিলেন স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এক আপোষহীন বীর। তার বীরত্বে কাছে হেরে গেছে আধিপত্যবাদ আর আগ্রাসন গোষ্ঠী। তারা হাদিকে হত্যা করে নিজেদের ভয় ও পরাজয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদের প্রত্যেককে শহীদ হতে হয়েছে। একইভাবে শহীদ শরিফ ওসমান বিন হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। যার ফলে আধিপদত্যবাদের দোসরদের হাতে তাকে শহীদ হতে হয়েছে। তবে মনে রাখতে হবে বিপ্লবীদের পরাজিত করা যায় না। হাদির আদর্শে অনুপ্রাণিত হয়ে অসংখ্য হাদির আবির্ভাব ঘটবে। স্বাধীন বাংলাদেশকে তরুণ প্রজন্ম আধিপাত্যবাদের কবল থেকে মুক্ত করবেই, করবে।,

ঠাকুরগাঁও-১ আসনের এমপি প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, শহীদ ওসমান বিন হাদি একটি নাম, একটি ইতিহাস। আগ্রাসন বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের এক প্রতিবাদী কণ্ঠসরের নাম হলো শহীদ শরীফ ওসমান বিন হাদি। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ এবং টেন্ডারবাজদের বিরুদ্ধে এক সাহসী সেনা নায়কের নাম হাদি। তিনি ইনসাফের কথা বলতেন। তিনি দুর্নীতিমুক্ত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার কথা বলতেন, তিনি সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখতেন।

ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী মাস্টার মিজানুর রহমান বলেন, স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে যারা ঠাকুরগাঁও থেকে এমপি ও মন্ত্রী হয়েছিলেন তারা কেউ ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য কাজ করেনি। তানাহলে আমাদের এই জেলা এতটা অবহেলিত থাকতোনা। আগামীদিনে আমরাই ঠাকুরগাঁওয়ের উন্নয়ন করবো ইনশাআল্লাহ।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ইনসাফের জন্য লড়াই করতে হয়। কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয় এবং কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। শহীদ ওসমান হাদি আজকে সারা বাংলাদেশের মানুষের প্রেরণার বাতিঘর।,

তিনি প্রত্যেক তরুণ বিপ্লবী সহযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের সকলকে হাদি হতে হবে। আমাদেরকে আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন ভূমিকা রাখতে হবে।

ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামে ভাইস-চেয়ারম্যান আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারন সম্পাদক প্রফেসর ইকবাল হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বেলাল হোসাইন প্রমুখ। সভা শেষে হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ক্যান্সারে মৃত্যু তিন বস্তা টাকা জমানো ভিক্ষুক সালেহা বেগমের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমানো আলোচিত ভিক্ষুক সালেহা বেগম (৬৫) মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল

তাহলে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেয়া হলো’, প্রশ্ন জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

যাত্রী নিয়ে যমুনা রেল সেতু পাড়ি দিলো সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন

নজরুল ইসলাম সিরাজগঞ্জ: প্রথমবার যমুনা রেল সেতু হয়ে বাণিজ্যিকভাবে যাত্রী নিয়ে প্রথমবারের মতো পাড়ি দিলো ট্রেন। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের নতুন রেল যোগাযোগ

রাজনৈতিক পালাবদল: ৮ মাসে বন্ধ ১১৩ কারখানা, বেকার ৯৬ হাজার শ্রমিক

ডেস্ক রিপোর্ট: গত বছরের আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত আট মাসে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও

বাউফলে ড.শফিকুল ইসলাম মাসুদের শতাধিক কৃষকে সার বিতরণ 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শতাধিক কৃষকের মাঝে সার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে হোগলা

ব্রাহ্মণবাড়িয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ১৭ কিশোর

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামে টানা ৪১ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৭ কিশোরকে বাইসাইকেল