ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ; তথ্য চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিজয়নগরে ঢাকা-আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে তথ্য থাকলে জানানোর অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে।

এতে আরও বলা হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনা সেতু থেকে রেল ট্র্যাক অপসারণ ও লেন প্রশস্তের প্রস্তাব

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর ওপর নির্মিত বহুমুখী সেতুর ওপর থাকা পরিত্যক্ত রেলওয়ে ট্র্যাক অপসারণ এবং সেতুর দুটি চলমান লেন প্রশস্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে সেতু

শিশুরাও আয়নাঘরে আটক ছিল, ব্যবহার করা হতো জিজ্ঞাসাবাদে চাপ দিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা গোপন কারাগারে আটকে রেখেছিলেন শিশুদেরও। কমপক্ষে অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে এমন কারাগারে ছিল জেলে মাসের পর মাস।

পাকিস্তানের পাল্টা হামলা, ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যে। পাকিস্তানে ইতোমধ্যে এ হামলার জবাব দেওয়া শুরু করেছে।

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। শেষ পর্যন্ত র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই স্টেডিয়ামকে ডাকা হবে কেবল ‘জাতীয় স্টেডিয়াম’ নামে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ

৫৮ হাজার ভুয়া টিসিবি কার্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিতরণ করা ৯০ হাজার টিসিবি ফ্যামিলি কার্ডের মধ্যে ৫৮ হাজার ৪২৬টি বাতিল করা হয়েছে।