ওয়াজ মাহফিলে গুলি, আহত ২

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে একটি ওয়াজ মাহফিল চলাকালে অজ্ঞাত ব্যক্তিদের এয়ারগানের গুলিতে দুইজন আহত হয়েছেন।

রবিবার (৫ জানুয়ারি’) দিবাগত রাত ১টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওয়াজ মাহফিল চলাকালে রাত ১টায় মাওলানা মুফতি আল আমিন সাদী মঞ্চে ওঠার সময় দুষ্কৃতকারীরা এয়ারগানের মাধ্যমে গুলি ছোড়ে। এতে দুজন গুলিবদ্ধ হন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছোন। আহতরা হলেন, ওই মাদ্রাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) এবং আগত বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯)।

এ বিষয়ে ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মাহফিল চলাকালে মঞ্চে উঠার সময় পাশের অন্ধকার জায়গা থেকে অজ্ঞাত ব্যক্তিদের এয়ারগানের গুলিতে দুইজন আহত হয়। পরে, স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন।’

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলা, গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। প্রতিদিনিই বিভিন্ন এলাকায় ড্রোন, বিমান হামলা ও গোলাবর্ষণে হতাহত হচ্ছেন বহু ফিলিস্তিনি। এর

আরমান গেষ্ট হাউসে ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ দায়ের 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের আরমান গেষ্ট হাউসে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ইসমাইল হোসেন গংদের বিরুদ্ধে। এ ঘটনায় সাহাদত হোসেন বাদী হয়ে সদর থানায় একটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। সোমবার এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের

যমুনায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী, থাকছেন গুলশানের নিজ বাড়িতেই

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় না উঠে রাজধানীর গুলশানের নিজ বাসাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর

বিএনপি করার প্রস্তাব ফিরিয়ে দেয়ায় জামায়াত কর্মীকে মারধর

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে বিএনপি করার প্রস্তাব প্রত্যাখ্যান করায় জামায়াতের কর্মী ফারুক হাওলাদারকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা জসিম পঞ্চায়েতের বিরুদ্ধে। মারধরে আহত ফারুক বর্তমানে বাউফল

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের ২ দিনের আল্টিমেটাম

সিরাজগঞ্জ প্রতিবেদক: স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিরাজগঞ্জের শাহজাদপুরের সড়কে নবম দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন। এ সময় শিক্ষার্থীরা দুই