ওয়াকফ বিল নিয়ে কলকাতায় বিক্ষোভ, মোদি-অমিত শাহের কুশপুত্তলিকা দাহ

অনলাইন ডেস্ক: ওয়াকফ বিল নিয়ে কলকাতায় অব্যাহত অবরোধ ও বিক্ষোভের মুখে পোড়ানো হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা।

শুক্রবার কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদ ও জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদে জুমার নামাজ আদায় করা মুসল্লিরা সড়ক অবরোধ করেন এবং নরেন্দ্র মোদি ও অমিত শাহের কুশপুত্তলিকা পোড়ান।

এসময় বিক্ষোভ সমাবেশ থেকে এ আইনের বিরোধিতা করে মুসলিম নেতারা বলেন, এ আইন আমরা মানি না, এ আইন মুসলিমবিরোধী। এ আইনে আমাদের মসজিদ-কবরস্থান-দরগা নিয়ে নেওয়া হবে।

এরপর ওয়াকফ বিল অবিলম্বে প্রত্যাহারের দাবি নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি জমা দিতে যান পাঁচজনের প্রতিনিধি দল।

তারা আরও বলেন, নরেন্দ্র মোদি যে সরকার চালাচ্ছেন সে সরকার শুধু মুসলমানদের খারাপ চাইছে। সরকার যে ওয়াকফ বিল নিয়ে এসেছে সে বিলের কোনও দরকার ছিল না। স্বাধীনতার আগে থেকেই ভারতে ওয়াকফ বিল ছিল।

বিক্ষোভে আসা এক মুসল্লি বলেন, এই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি ছিল, আছে, আগামী দিনেও থাকবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার

চেক ছিনতাই ও মারধর: ভুক্তভোগীর নয়, মামলা নিলেন আওয়ামী লীগ নেতার পক্ষে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকে ঢুকে ব্যবসায়ীকে মারধর ও চেক ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। ওসি আসলাম আলীর

অস্ট্রিয়ার বিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার গার্জ শহরের একটি বিদ্যালয়ে গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছন। এর মধ্যে হামলাকারীর মরদেহও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার গার্জের ড্রেইয়ার্সশুটেনগাহস

নারায়ণগঞ্জে ভাগাড় থেকে পাঁচ বস্তা এনআইডি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ময়লার ভাগাড় থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সম্বলিত পাঁচ বস্তা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিপুল সংখ্যক পোলিং কর্মকর্তার কার্ড

ফ্রান্স ইরান–যুক্ত যুদ্ধে অংশ নিচ্ছে না, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর খবর ভিত্তিহীন

অনলাইন ডেস্ক: প্যারিস থেকে প্রতিবেদক: ফ্রান্স ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হরমুজ প্রণালিতে ১০টি যুদ্ধজাহাজ পাঠানোর

নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় সশস্ত্র বাহিনী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে বিচারিক (ম্যাজিস্ট্রেসি) ক্ষমতাসহ দায়িত্ব পালন করতে চান সশস্ত্র (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যরা। এর সপক্ষে তাদের যুক্তি, বিচারিক ক্ষমতাসহ