ওমানে ড্রোন হামলায় দুই ভারতীয় নিহত

অনলাইন ডেস্ক:ওমানের উত্তরাঞ্চলে ড্রোন হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানা গেছে, সোহারের উইলাইয়াতে দুটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে একটি আল আওহি শিল্প অঞ্চলে আঘাত হানে। এতে দুই প্রবাসী শ্রমিক নিহত এবং আরো কয়েকজন আহত হন। সোহার অঞ্চলে দেশটির দ্বিতীয় বৃহত্তম বন্দর অবস্থিত।

শুক্রবার গভীর রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিহত দুই শ্রমিক ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেন। তিনি জানান, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে ওমানের সোহারে এই হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ওমানে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় কর্তৃপক্ষ এবং আহত ও নিহতদের নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফিলিস্তিনের স্বাধীনতা কামনায় মোনাজাতে কাঁদলেন লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিশেষ মোনাজাত করা হয়েছে। মোনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখে ছিল অশ্রু। ইসরায়েলি বাহিনীর

নির্বাচনে ভয় থাকবে না, থাকবে নির্ভীক মত প্রকাশ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন নির্বাচন চাই—যেখানে থাকবে না ভয়, থাকবে শুধু জনগণের নির্ভীক মত প্রকাশ । সেই পরিবেশ নিশ্চিত

তাড়াশে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, সজাগ গ্রামবাসীর তৎপরতায় রক্ষা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ জুন) রাত ১০টার দিকে রানীরহাট-বেড়খালী সড়কের বেড়খালী এলাকায় এ ঘটনা ঘটে।

এক ব্যক্তির নামে ১০টির বেশি মুঠােফোন সিম দেওয়া হবে না

ঠিকানা টিভি ডট প্রেস: একজন গ্রাহক এখন থেকে নিজের নামে সর্বোচ্চ ১০টি সিম নিতে পারবেন। এত দিন জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স, জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্ট

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, ১১০০ পর্যটক নিয়ে কক্সবাজার ছাড়লো তিন জাহাজ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর ১ ডিসেম্বর থেকে পুনরায় চালু হয়েছে কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। মৌসুমের প্রথম দিন সোমবার সকাল ৭টায় নুনিয়ারছড়া

আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে বায়তুল মোকাররম, নারীদের জন্য থাকছে আলাদা নামাজের স্থান

নিজস্ব প্রতিবেদক: দেড় যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। মুসল্লিদের স্বস্তিদায়ক পরিবেশে নামাজ আদায়-সুবিধা চিন্তা করে চালানো হবে উন্নয়ন ও সংস্কারকাজ।