ওমরাহ যাত্রীদের যে ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করল সৌদি সরকার

অনলাইন ডেস্ক: চলতি বছর ওমরাহ যাত্রীদের ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরবের সরকার। এ রোগগুলো হলো মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার (পীত জ্বর), করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৫ সাল থেকে যে ৫টি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদির সরকার যেসব টিকাকে স্বীকৃতি দিয়েছে, দেশটিতে পৌঁছানোর আগে সেসব টিকা নিতে হবে যাত্রীদের। সূত্র: জিও নিউজ

আরও বলা হয়েছে, মেনিনগোকোকাল মেনিনজাইটিস, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা সব দেশের হজযাত্রীদের জন্য আবশ্যিক। এছাড়া পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পীত জ্বরের টিকা বিশেষ ভাবে বাধ্যতামূলক।

পাশাপাশি ধনুষ্টংকার, হাম এবং অন্যান রোগের টিকার ডোজও সম্পূর্ণ করা ওমরাহে আসার জন্য বলা হয়েছে যাত্রীদের।

বিজ্ঞপ্তিতে ওমরাহ যাত্রীদের সবাইকে টিকা সংক্রান্ত সনদ নিজের সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যেসব যাত্রী দীর্ঘস্থায়ী (ক্রনিক)। অসুস্থতায় আক্রান্ত, তাদেরকে টিকা সনদের পাশাপাশি নিজেদের শারীরিক অবস্থা সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে বলেছে সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছেলেকে ধরতে গিয়ে ৩ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক: পাবনা সদর উপজেলায় নামাজ আদায় করা অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছেন এক ছেলে। খবর পেয়ে অভিযুক্ত ছেলেকে আটক করতে গিয়ে তার ছুরিকাঘাতে আহত হয়েছেন

দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো বেঙ্গল গ্রুপ চেয়ারম্যান মোরশেদ আলমকে

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মিজানুর রহমান মিনু

রাজশাহী প্রতিনিধি: তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)

আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। নিয়মতান্ত্রিক রাজনীতি করছে বা করতে চায় এমন কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে

সিরাজগঞ্জের কাজীপুরে ছয় ইউনিয়ন নিয়ে পৃথক ‘যমুনা উপজেলা’ গঠনের দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়নকে নিয়ে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে

রায়গঞ্জে বিশিষ্ট ব্যক্তিবর্গের ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভা 

মো: মামুনর রশিদ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ইতিহাসের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহাসিক সলঙ্গার উন্নয়নকল্পে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।