ওমরাহ পালনের আড়ালে ভিক্ষাবৃত্তি, ১০ জনকে ফেরত

অনলাইন ডেস্ক: সৌদি আরবে গিয়ে পাকিস্তানের নাগরিকের ভিক্ষাবৃত্তি খবর নতুন নয়। বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িত ব্যক্তিরা প্রকৃত ওমরাহ ও হজযাত্রীদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলছেন বলে পাকিস্তান সরকার উদ্বিগ্ন। আবার নতুন করে ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত থাকার অভিযোগে ১০ পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার।

রোববার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। এই তথ্য নিশ্চিত করেছে।

রোববার এক বিবৃতিতে এফআইএ জানায়, করাচি বিমানবন্দরে পরিচালিত বিশেষ অভিযানে সৌদি ফেরত ১০ জনকে আটক করা হয়, যারা সেখানে ওমরাহ পালনের আড়ালে ভিক্ষাবৃত্তি করছিলেন।

গ্রেফতারকৃতরা পাকিস্তানের বিভিন্ন জেলার বাসিন্দা, তাদের মধ্যে রয়েছেন রাজানপুর, নওশাহরো ফিরোজ, কাশমোর, লাহোর, পেশোয়ার, মোহমান্দ এবং লারকানার বাসিন্দারা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা কয়েক মাস ধরে সৌদি আরবে ভিক্ষা করছিলেন। তাদের বিরুদ্ধে আরও তদন্তের জন্য করাচির মানব পাচারবিরোধী সার্কেলে হস্তান্তর করা হয়েছে।’

এফআইএ আরও জানিয়েছে, বিমানবন্দরগুলোর ইমিগ্রেশন কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিদেশগামী যাত্রীদের কড়া তল্লাশি করা হচ্ছে এবং যারা ভিক্ষাবৃত্তিতে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তথ্য মতে, সৌদি আরব গত এক বছরে একাধিকবার ইসলামাবাদের সঙ্গে এই ইস্যু উত্থাপন করেছে। ২০২৩ সালের নভেম্বরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ঘোষণা দেন, যারা হজ বা ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১১ মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আহত পাঁচ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রাখালিয়াচালা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন এবং ১১টি

৪১২ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত চরম প্রতিরোধের মুখে পড়ছে। হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখন আগ্রাসন, দখল ও নিপীড়নের জবাব দিচ্ছে শক্ত

উখিয়ায় জমির বিরোধের জের: মসজিদের খতিবসহ নিহত ৩ 

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাইদের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে রয়েছে কুতুপালং বাজার জামে

ড.ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজ শরিফের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে এই

মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এখন তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। এখানেই দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের

‘বউ, মিছিলে যাচ্ছি, দোয়া করো’-স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রাণ দিলেন যুবদল নেতা রঞ্জু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বউ, মিছিলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো”—এই আবেগঘন কথাই ছিল যুবদল নেতা সোহানুর রহমান খান রঞ্জুর শেষ বিদায়। ২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচারবিরোধী