‘ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন যুবদল নেতা’

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী অভিযোগ করেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা।’

মঙ্গলবার (৭ জানুয়ারি)। ফেসবুকে লাইভে এসে দলটির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে এ বিষয়ে বিস্তর অভিযোগ তুলে ধরেছেন এসকেন্দার আলী জনি । এসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধও জানান।

অভিযোগের বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, ‘জনির অভিযোগ হাস্যকর। অভিযোগের কোন ভিত্তি নেই। স্বৈরাচার হাসিনা এবং ওয়াবদুল কাদের কবে, কীভাবে পালিয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তা তদন্ত করছে। আমার সংশ্লিষ্টতা থাকলে তো এতদিন গ্রেফতার হয়ে যেতাম। আপনারাও তদন্ত করে দেখেন, সে (ওবায়দুল কাদের)। কোন দিক দিয়ে কোথায় গেছে। একজন একটা কথা বললেই তো হবে না।’

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল

বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টি (NCP) আয়োজনে গণ ইফতার মাহফিল ও হামদ্-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (NCP) যুগ্ম

শিক্ষার্থীদের সংঘর্ষ, আলোচনার চেষ্টা করতে গিয়ে তোপের মুখে হাসনাত

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলা অবস্থায়ই সংঘর্ষস্থলে হাজির হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। উভয়পক্ষের

ইরানের দাবি মার্কিন যুদ্ধজাহাজে হামলার, ওয়াশিংটনের অস্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর নৌবাহিনী দাবি করেছে, তারা ওমান সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল

১০ মাসেও বিতরণ হয়নি বাতিল হওয়া অধিকাংশ ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাতিল করা ৪৩ লাখ ফ্যামিলি কার্ডের মধ্যে অন্তত ৩৫ লাখ এখনো বিতরণ করা যায়নি। অর্থাৎ প্রায় ৮১ শতাংশ

এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি ৪০ হাজার শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। কয়েক মাসের ট্রায়ালের পর গত মাস থেকে