ওদের ছিলো এন্ড্রু কিশোর আমাদের আছে মশিউর – কবির বিন সামাদ

হঠাৎ করেই রিং বেজে উঠলো। অপরিচিত নাম্বার তবে মালয়েশিয়ার নাম্বার হওয়ায় নিঃসংকোচে ফোনটা রিসিভ করলাম। ওপাশের কন্ঠ থেকে ভেসে এলো দাদু আমি মশিউর রহমান। আমি তো হতবাক। মশিউর রহমান ভাই আমাকে কল করেছেন। 

হ্যা বলছিলাম মালয়েশিয়া থাকাকালীন সময়ের তথা নিকট অতীতের একটি দিনের কথা। তিনি রাতে কল করতে চাইলেন। ব্যস্ততার কারনে না পারলেও পরের দিন অনেক কথা হয়েছিলো। অনেক অনেক বিষয়ে। জানিয়ে ছিলেন আমাদের সম্বন্ধে অতীতে কিছু ভুল ধারণার বীজ বপন করে দিয়েছিলো কে বা কারা এবার এসে সেটা ক্লিয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ। 
আমাদের বার্ষিক অনুষ্ঠানে ভাইয়াকে নিয়ে আসার জন্য ইনভাইট করেছিলাম। এক বাক্যে রাজি হয়েছিলো। ভাইয়ার ফ্যামিলি সহ নিয়ে আসার সব পরিকল্পনা থাকা স্বত্বেও কিছু প্রতিবন্ধকতার কারনে তা আর হয়ে ওঠেনি। আমাদের সাথে ভাইয়াও কষ্ট পেয়েছিলেন। 
ভাইয়ার সাথে প্রথম দেখা হয়েছিলো চ্যানেল নাইনের অনুষ্ঠানে গান করতে গিয়ে। সম্ভবত ২০১৭ সালে। বিশাল দেহের মানুষটার পাশে দাঁড়ালে মনে হয় যেনো পাহাড়ের পাশে দাঁড়িয়েছি। মনটা মানুষটার চেয়েও বিশাল। ভালবাসতে জানেন। জানেন স্নেহ করতে। 
অসংখ্যবার ফোনে কথা হয়েছে। কখনো বিরক্ত হতে দেখিনি। তাছাড়া আমার অসুস্থতায় খোঁজখবর নিয়েছেন নিজ দায়িত্বে। 
ভাইয়া আজ করোনা আক্রান্ত এটা মনে উঠতেই বুকটা মোচড় দিয়ে ওঠে। ওদের ছিলো এড্রু কিশোর আর আমাদের আছে মশিউর রহমান লিটন। হাজার গানের সুর আর কণ্ঠের জাদুতে মুগ্ধ করে রেখেছে কয়েক দশক ধরে সুস্থ সাংস্কৃতির শ্রোতা দর্শকদের। 
মহান রবের কাছে আমাদের প্রার্থনা – আল্লাহ যেনো তার গোলাম কে সুস্থ করে আমাদের মাঝে তথা হাজারো ভক্ত অনুরাগীদের মাঝে ফিরিয়ে দেন। আগের মতো যেনো আবারো গাইতে পারে—-
আমার কন্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরওয়ার 
যা পিয়ে এই ঘুমন্ত জাত ভাঙে যেন রুদ্ধদ্বার।। 
আল্লাহ কবুল করুন আমাদের সব ফরিয়াদ #আমীন।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে-যা বলছে সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ বলেছেন, ‘মূল সংস্কার না করে কোনো নির্বাচন করলে কোনো লাভ হবে না। সেটি জাতীয় নির্বাচন হোক

জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়েছে। এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। দলের পক্ষ

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে ৪০ লাখ ডলার খরচ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সস্তা ড্রোন ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে,

বড় ধাক্কায় পড়তে পারে পোশাক খাত

নিজস্ব প্রতিবেদক: প্রস্তুতি ছাড়া স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর ভয়াবহ প্রতিযোগিতার মুখে পড়তে পারে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ

রাতে ঘুমিয়ে ছিলাম, সকালে উঠে দেখলাম সারারাত গুজব চলেছে: নাসীরুদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের বিষয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমি রাতে ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে দেখলাম সারারাত গুজব চলেছে।

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর পরবর্তী শুনানি ১ জুলাই

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউর পরবর্তী শুনানি আগামী ১ জুলাই ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার