ওএসডি হলেন পুলিশের উর্ধ্বতন ৮২ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ৮২ জন বিসিএস পুলিশ কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরমধ্যে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) রয়েছেন ৯ জন, অতিরিক্ত ডিআইজি ৬১ জন এবং পুলিশ সুপার পদমর্যায় ১২ জন পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি’) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যক্রর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লোখ করা হয়।

এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও র‌্যাবের হয়ে দায়িত্ব পালন করা ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার করে নিয়েছিল সরকার।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচি বহুমুখী মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুংষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনভর কলেজ প্রাঙ্গণে

ভারতের ভরসায় বসে আছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার দাবি যখন জোরালো হচ্ছে, সেই সময় সারা দেশে প্রবল চাপের মুখে থাকা

উল্লাপাড়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষের

রাজশাহী কলেজে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজে প্রাণ-আরএফএল গ্রুপের আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী কলেজ অডিটোরিয়ামে রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সার্বিক সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

ডাকসু নির্বাচন; জয়ের পথে সাদিক কায়েম ও ফরহাদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি ও জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা জয়ী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে।

প্রকাশ্যে ইরানের পাশে পরমাণু শক্তিধর ৪ দেশ

ডেস্ক রিপোর্ট: এবার ইরান আর একা নেই ইরান। পাশে দাড়িয়েছে ৪ পরমাণু শক্তিধর দেশ। শক্ত বার্তা দিয়েছে মুসলিম বিশ্বও। সৌদি আরব, তুরস্ক থেকে শুরু করে