ওএমএসের ৬০০ বস্তা সরকারি চাল জব্দ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরের কেরামত আলী মার্কেটে থাকা ‘মজুমদার ভাণ্ডার’ নামের একটি গোডাউন থেকে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ফকিরহাট থানা ও খাদ্য গুদাম কর্তৃপক্ষ যৌথ অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করে।

এ সময় সরকারি চাল সংরক্ষণ ও বিক্রির চেষ্টার অভিযোগে গুদামের অন্যতম মালিক আশাতীত মজুমদার (২১) ও কর্মচারী আব্দুর রসূলকে (৪৫) আটক করেছে পুলিশ। জব্দ প্রতি বস্তায় ৩০ কেজি চাল ছিল যা ৯ লাখ ৩৪ হাজার টাকায় কিনেছিলেন গুদাম মালিক। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

পুলিশ জানায়, বগুড়ার করতোয়া চাউল কলের ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স আসিফ এন্টারপ্রাইজ থেকে তারা (গুদামের মালিক) ৩০ কেজি ওজনের ৬৬৭ বস্তা ওমমএসের চাল ৯ লাখ ৩৪ হাজার টাকায় কেনেন। বুধবার সকালে সেই চাল গোডাউনে পৌঁছালে বিভিন্ন দোকানে পাইকারি ও খুচরা বিক্রির জন্য নুরজাহান রাইস নামে একটি ব্রান্ডের বস্তায় পরিবর্তনের কাজ শুরু করা হয়। রাত সাড়ে আটটার দিকে পুলিশ গিয়ে আশাতীত মজুমদার ও একজন কর্মচারীকে আটক করে। পরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত সব চাল জব্দ করা হয়।

ফকিরহাট উপজেলার উপ-খাদ্য পরিদর্শক ইকবাল হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এই এলাকায় যত গুদাম রয়েছে, প্রত্যেকটি তল্লাশি করা হবে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আলমগীর কবির বলেন, রাতে অভিযান চালানোর পর তাৎক্ষণিকভাবে চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে। এই ব্যবসায়ী দুই ধরনের অপরাধ করেছেন। সরকারি চাল আত্মসাৎ ও ক্রেতাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্য ছিল তাদের। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে দলবদ্ধ ধর্ষণ’, লাশ পাওয়া গেল হাতিরঝিলে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী থেকে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিন ও রাব্বি মৃধা নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি

ডেস্ক রিপোর্ট: কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটও চালু হয়েছে। ফলে এখন দুই ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাংলাদেশে বিদ্যুৎ

চার গ্রুপে বিভক্ত বিএনপি, সর্বশক্তি নিয়ে মাঠে জামায়াতের একক প্রার্থী,গোপন তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন একাধিক নেতা। তারা এলাকায় রাজনৈতিক সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। পাশাপাশি

প্লাস্টিক হুংকার দিচ্ছে হয় আমরা থাকব, না হয় তোমরা

অনলাইন ডেস্ক: প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘প্লাস্টিক এমন জিনিস হয়ে

যশোরে আরেক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: যশোরে রানা প্রতাপ বৈরাগী নামে এক বরফকল মালিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মণিরামপুর উপজেলার কপালিয়া

মোহাম্মদপুরে উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের প্রবর্তনা ব্যবসা প্রতিষ্ঠানে দুটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত