ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাব ও সাংবাদিককে জড়িয়ে মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদ 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত একটি প্রতিষ্ঠিত স্যাটেলাইট চ্যানেলে উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিক জাহিদ হাসান মুন্নাকে জড়িয়ে একটি অখ্যাত নিউজ পোর্টালে বানোয়াট সংবাদ প্রকাশ করায় প্রতিবাদ জানিয়েছেন। একইসাথে ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাবকে জড়িয়ে আপত্তিকর বাক্য লেখায় শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন এবং সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার দুপুরে আনন্দ টিভি’র শাহজাদপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদ হাসান মুন্না তার মালিকানাধীন গবাদি পশুর ঔষধ উৎপাদন কোম্পানি “টাচ ফার্মা” এর অফিসে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানান। এসময় সাংবাদিক জাহিদ হাসান মুন্না জানান, “সবুজ বাংলাদেশ” নামক অখ্যাত ভূইফোর একটি পত্রিকার অনলাইন ভার্সনে আমাকে ও আমার ঔষধ কোম্পানিকে জড়িয়ে উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে সম্পূর্ণ  বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা এবং কাল্পনিক’ সংবাদ প্রকাশ করা হয়েছে। শাহজাদপুরে সম্পূর্ণরূপে অপরিচিত ইব্রাহিম হোসেন নামের সাংবাদিক পরিচয়ধারী জনৈক এক ব্যাক্তি ঈর্ষান্বিত হয়ে আমার সুনাম ক্ষুন্ন করতেই মূলত এমন সংবাদ প্রকাশ করেছেন। সোমবার “সবুজ বাংলাদেশ” নামক একটি পত্রিকার অনলাইন ভার্সনে “শাহজাদপুরে জাহিদ হাসান মুন্না টিভির সাইনবোর্ড লাগিয়ে টাচ ফার্মায় ভেজাল গবাদি পশুর ঔষধ উৎপাদন” শিরোনামে যে সংবাদটি প্রকাশ করেছেন তা একেবারেই কল্পনাপ্রশুত। কোম্পানি সম্পর্কে কোনকিছু না জেনে সম্পূর্ণ কল্পনার আশ্রয় নিয়ে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার চরম পরিপন্থী। এদিকে সংবাদ প্রকাশের জন্য প্রাণীসম্পদ কর্মকর্তার বক্তব্যও কাল্পনিক ভাবে জুড়ে দিয়েছেন। মূলত ইব্রাহিম হোসেন ইতোপূর্বে টাচ্  ফার্মা কোম্পানিতে এসে চাঁদা দাবি করে। ইতোপূর্বেও সে শাহজাদপুরের অনেক মানুষের সম্মান নষ্ট করার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছেন। সাংবাদিক মুন্না আরও বলেন, “আমি দেশের আইন অনুযায়ী প্রাণী সম্পদ কতৃক লাইসেন্স ও সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়েই কোম্পানি পরিচালনা করে আসছি যার ডিএল.এস নং ২০৯ ক্যাটাগরি -১। এ ধরনের হলুদ সাংবাদিকতার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান সাংবাদিক জাহিদ হাসান মুন্না।

অপরদিকে একই সংবাদে ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাবকে জড়িয়ে আপত্তিকর বাক্য চয়ন করায় প্রতিবাদ জানিয়েছে শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটল ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কেন্দ্রে এসে ব্যালট ছিনতাই, উদ্ধার ধানের শীষে সিল মারা বই

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে পোলিং এজেন্টের বাইরে কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে এ

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে শিবচর উপজেলার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৭ জন ব্যবসায়ীকে মোট

অভাবের চাপ, দত্তকে দেওয়ার সিদ্ধান্ত নয় দিনের নবজাতককে

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বাচোর গ্রামের এক অসহায় সনাতনী দম্পতি তাদের নয় দিন বয়সী কন্যাসন্তানকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বসবাসের উপযুক্ত ঘর নেই, নেই

ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: সাধারণত দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে শুটিং হয় হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানের। এরই ধারাবাহিকতায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার শুটিংয়ের জন্য বেছে নেয় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের

শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর ফাঁদে কৃষক, মিথ্যা মামলায় দিশেহারা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর দায়ের করা মামলায় দিশেহারা হয়ে পড়েছেন শরিফুল ইসলাম নামের এক দরিদ্র কৃষক। ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। আতঙ্কে

ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)