ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ ও পারস্পরিক বাণিজ্য বিনিময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) ড. লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং, রু কি (রাকি) এবং লিয়াং শুইন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় জানিয়ে জামায়াত জানায়, চীনা রাষ্ট্রদূত ও আমীরে জামায়াত দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং জামায়াতের আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেয়ে দেখলে আপু ডাকলে বুঝতে হবে চরিত্রে সমস্যা : ইউএনও

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াছমিনকে ‘আপা’ বলে ডাকায় সম্প্রতি এক ব্যবসায়ীর সাথে রাগান্বিত হয়ে তিনি বলেন, আপা নয়, মা বলে ডাকবেন। এছাড়া তিনি

শিয়ালকোল ইউনিয়নের ১নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে রোববার (২০ জুলাই) বিকেলে এলজিইডি অফিস সংলগ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় শত শত সংঘর্ষ, ১০ মাসে ৩৫০ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় ইতিহাস-ঐতিহ্যে ভরা এক সম্ভাবনাময় জেলা। কিন্তু সাম্প্রতিক এ বছর এ জেলার নাম বারবার উঠে আসছে সংঘর্ষ, আধিপত্য বিস্তার ও রক্তক্ষয়ী সহিংসতার

দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ভিআইপি শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে অর্থপাচার করে সুইস ব্যাংকসহ বিভিন্ন মাধ্যমে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদ গড়েছেন ৪৫৯ বাংলাদেশি। যেখানে বাংলাদেশিদের মালিকানায় ৯৭২টি প্রপার্টি কেনার তথ্য রয়েছে।

সিরাজগঞ্জের তাড়াশ পরকীয়া সম্পর্কের জেরধরে সংঘর্ষ : প্রেমিক নিহত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া সম্পর্কের জের ধরে প্রেমিক আয়নাল হক (৪৫) নিহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রেমিকার দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

তামাকের আগ্রাসনে বিপন্ন উর্বর জমি ও খাদ্য নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা আজ এক নতুন চ্যালেঞ্জের মুখে—তামাক চাষের বিস্তার। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুতগতিতে তামাক চাষ বাড়ছে, যা মাটির উর্বরতা