ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে তাড়াশ পৌর জামায়াতের ইফতার মাহফিল 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌর শাখার উদ্যোগ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৭ ই রমজান) মঙ্গলবার বিকেলে পৌর জামায়াতের আয়োজনে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক ও ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতি মোঃ কাওছার হাবীব।

ঐতিহাসিক বদর দিবস সম্পর্কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শায়েখ ডঃ আব্দুস সামাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবী আমীর মাওলানা সালাম।

আরো ও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর খ,ম সাকলাইন, সেক্রেটারি শাজাহান আলী, কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল বাশার, পৌর জামায়াতের সহ-সভাপতি মাওলানা আলতাফ হোসেন আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক এম এ মাজিদ ,পৌর যুব জামায়াতের সভাপতি আব্দুল আল মামুন, সেক্রেটারি ওমর ফারুক,মাহবুবুর রহমান কাজী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি প্রভাষক আলী আক্কাস।

আলোচনা সভায় বক্তারা বলেন,পবিত্র রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের‌ষ মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। তারা আরও বলেন, ইসলামের অন্যতম বিধান জাকাত শুধু দান-সাদকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ধনী-গরিবের মাঝে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য জাকাতের গুরুত্ব অপরিসীম।

বক্তারা ইসলামি মূল্যবোধ চর্চা ও সমাজে ন্যায়ভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রমজান আমাদের সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। তাই এ মাসে নিজেকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করা এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের দায়িত্ব।

আলোচনা সভার শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কামনা দোয়া করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মুন্সীগঞ্জ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের একটি তেলবাহী জাহাজ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল ৭ দিন পর সিরাজগঞ্জের চৌহালী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে ভারতীয় নাগরিক গীতা রানী ,পেয়েছেন পদোন্নতি

এবি সিদ্দিক ভূইয়া: গীতা রানী বিশ্বাস আউটসোর্সিং এর মাধ্যমে রয়ের এজেন্ট হিসাবে কিছুদিন কাজ করার পরেই। ভারতকে সম্পূর্ণরূপে তথ্য দেওয়ার পরেই পুরস্কার স্বরূপ সাঁট মুদ্রাক্ষরিক

লাশ দাফনের কথা বলেও টাকা হাতিয়ে নিতেন মিল্টন সমাদ্দার

নিজস্ব প্রতিবেদক: লাশ দাফনের কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’-এর চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, জালিয়াতি করে ডেথ

এনসিপির দুই নেতা নিজের ফ্যামিলি চলতে হিমশিম খাচ্ছে, তারা টিভি মালিকানা পেয়েছে: নুর

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক

দুদকের মামলায় সাবেক এমপি হেনরী গ্রেফতার দেখানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মোছা. জান্নাত আরা হেনরীকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল

মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, বাপ্পারাজসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক: কর পরিশোধ না করায় বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূর,